You are viewing a single comment's thread from:

RE: অকৃতজ্ঞ

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনি যে কথাগুলো এই পোষ্টের মাধ্যমে তুলে ধরেছেন সেগুলো একেবারে বাস্তবিক এবং সত্যি। আসলে আমাদের জীবনে প্রকৃত বন্ধু আছে বলেও আমরা জানি না। যাদেরকে আমরা বন্ধু বলে চিনি হয়তো তারা আমাদের বিপদের সময় এগিয়ে আসে না। তাদের প্রয়োজনের সময় তারা আমাদেরকে ব্যবহার করে আবার চলে যায়। নিজেদের স্বার্থ হাসিল হয়ে গেলে তাদের আর কোন কিছুই লাগেনা। আর যদি বলা হয় বিশ্বাসের কথা, তাহলে তো বলব সত্যি বলেছেন আপনি বিশ্বাস শব্দটি অনেক বড় কঠিন। আসলে সবাই কিন্তু বিশ্বাসটা রাখতে জানে না এবং কি বিশ্বাসের মর্যাদাও বোঝেনা। এখন তো আমাদের সমাজে কমবেশি কাউকে বিশ্বাস করাও যায় না। অনেকেই রয়েছে খুব সহজেই একটা মানুষকে অনেক বেশি বিশ্বাস করে ফেলে, কিন্তু দিন শেষে দেখা যায় সে মানুষটা অনেক বেশি ঠকে গিয়েছে। সবাই বিশ্বাস ধরে রাখতে পারে না। আর এটা কারো কারো জন্য অনেক কঠিন একটা ব্যাপার হয়। আর একটা মানুষের প্রতি যদি আরেকজনের বিশ্বাসটা উঠে যায়, তখন সেই বিশ্বাসটা জোড়া লাগাতে অনেক কষ্ট হয়। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, বাস্তবতা নিয়ে এরকম সুন্দর একটা পোস্ট আমাদের সবার মাঝে তুলে ধরার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63229.00
ETH 1747.23
USDT 1.00
SBD 0.39