You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: Dasara

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনি আজকেও আমাদের মাঝে অনেক সুন্দর একটা মুভির রিভিউ পোস্ট নিয়ে হাজির হয়েছেন। আপনার এই রিভিউ পোস্টটি পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে একজন বন্ধুর জন্য আরেকজন বন্ধুর এরকম কিছু সেক্রিফাইস করাটা এখন খুবই কম দেখা যায়। বেশিরভাগ মুভির মধ্যে তো দেখা যায় কাছের বন্ধু গুলো ও কাছের বন্ধুর পিঠে ছুরি মারে। আর এটি করতেও তাদের দ্বিধাবোধ লাগে না। এই মুভিটির মধ্যে যে বিষয়টা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এটি আমার খুবই ভালো লেগেছে। আসলে দাদা মুভি যদিও আমার খুব একটা দেখা হয় না, তবে আপনার রিভিউ পোস্টের মাধ্যমে দেখে মুভিগুলোর সম্পর্কে অনেক কিছুই জানতে পারি। আর যেহেতু আমি মুভি কম দেখি, বিশেষ করে হিন্দি মুভি তো আমার একেবারেই দেখা হয় না, তাই এই মুভিটাও দেখা হয়নি। কিন্তু মুভিটার সম্পর্কে এবং মুভিটার কাহিনী আপনার রিভিউটার মাধ্যমে জানতে পেরে ভালো লেগেছে। মুভিটার শেষের পর্যায়ের বিষয়টা একটু বেশি ভালো লেগেছে পড়তে। ধরনীর বন্ধুকে যে মেরেছিল সবশেষে কিন্তু ধরণী তার গলা কেটে দিয়েছিল। সে সবকিছু শেষে তাহলে প্রতিশোধ নিতে পেরেছিল। দাদা আমি তো অবশ্যই চেষ্টা করব এই মুভিটা দেখার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64802.30
ETH 1880.54
USDT 1.00
SBD 0.38