You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: জাতিস্মর- দ্যা ফাইনাল ব্লো ( পর্ব ৬ )

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা এই ওয়েব সিরিজ টির পর্বগুলো যত পড়ছি ততই রহস্যময় হচ্ছে। তবে এই পর্বে অনেক কিছুই খোলাসা হয়ে পড়েছে। কিন্তু পরবর্তীতে দেখলাম রূপকথাকে আবারো মারার জন্য তারা প্ল্যান করেছে এবং মেরে ফেলেছে সনাতন। রূপকথা কে না মারলেও কিছু হবে না, আবার মারলেও কিছু হবে না কারণ সে তো জাতিস্মর হয়ে ফিরে এসেছে। এখন যদি থাকে এভাবে বারবার মারা হয় আমি মনে করি সে সব সময় জাতিস্মর হয়ে ফিরে আসবে যতটুকু বুঝলাম। পরিবারের বাকিরা তো মন্দিরে পৌঁছানোর আগেই পর্বটা শেষ হয়ে গেল। এখন তো ভাবছি পরিবারের সবাই যখন পৌঁছাবে তখন কি হবে। বিশেষ করে অরণীর অবস্থা কিরকম হবে এটাই ভাবছি। আমি তো ভাবছি রূপকথা কি তাদেরকে শাস্তি দেবে নাকি, পুরনো কেসটা আবারও ওপেন করে তাদেরকে পুলিশকে দিয়ে শাস্তি দেবে। অনেক বেশি আগ্রহী কিন্তু আমি পরবর্তী পর্ব দেখার জন্য। এমনিতে আমি অবশ্যই চেষ্টা করব এই ওয়েব সিরিজটা দেখার জন্য। যাই হোক দাদা আশা করছি পরবর্তী পর্বে আরো অনেক কিছু জানতে পারবো। সেই পর্যন্ত অপেক্ষায় থাকলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64713.30
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39