You are viewing a single comment's thread from:

RE: এলোমেলো আলোকচিত্র-#০৯

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনার তোলা এলোমেলো ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়। আমার কাছে তো আপনার তোলা প্রত্যেকটা আলোকচিত্র খুব ভালো লেগেছে দেখতে। ভিন্ন ভিন্ন জায়গা থেকে আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি করেছেন। শ্বেতকাঞ্চন ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। এগুলো সাদা হওয়ার কারণে ফটোগ্রাফি করার পরে অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। আসলে এই ফুলের সাথে আমি অনেক বেশি পরিচিত, কারণ আমাদের বাড়িতেও রয়েছে এই ফুলের গাছ। অন্য ফটোগ্রাফিতে দেখলাম কয়েকটা লোক ময়লা আবর্জনা পুড়াচ্ছে। এই বিষয়টা কিন্তু একেবারেই ভালো, তাহলে মানুষজন আসলে ভালোভাবে জায়গাটাতে সময় কাটাতে পারবে। উদ্ভিদ গাছের ফটোগ্রাফি টাও ভালো লেগেছে দেখতে। বিশেষ করে বিকেল বেলায় তোলা টাওয়ারের ফটোগ্রাফি একটু বেশি ভালো লাগলো। সূর্যের লাল রোশনি দেখা যাচ্ছে। ফটোগ্রাফিটা অনেক বেশি সুন্দর হয়েছে দাদা বলতে হয়। সেই সাথে ক্যাফে থেকে তোলা আম পান্নার ফটোগ্রাফিও বেশ দারুন ছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64844.20
ETH 1938.46
USDT 1.00
SBD 0.37