You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: জার্নি ২

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা রহস্যে ঘেরা যে কোন কিছু দেখতে আমি খুবই পছন্দ করি। আর যদি হয় এরকম মুভি তাহলে তো কোন কথাই নেই। এই মুভিটার মধ্যে অনেক রহস্য লুকিয়ে রয়েছে যেগুলো দেখেই অনেক বেশি অবাক লেগেছে। সবচেয়ে অবাক করার বিষয়টা হচ্ছে ছোট প্রাণী গুলো বড় আকার ধারণ করতে পারে এবং ছোট প্রাণী এগুলোকে বড় দেখায়। আরেকটা বিষয় হচ্ছে আইসল্যান্ডে আগ্নেয়গিরির লাভাগুলো সোনার আকার ধারণ করে পড়ছিল। এই গুলো অনেক অবাক করার বিষয় ছিল। আসলে এরকম রিভিউ গুলো দেখলে মুভিগুলো দেখার প্রতি অনেক আগ্রহ বাড়ে। যেমন জার্নি ২ এই মুভিটার রিভিউ পড়ার পরে এখন আমার মুভিটা দেখতে প্রচুর ইচ্ছে করতেছে। সময় এবং ব্যস্ততার কারণে এখন মুভি একেবারেই দেখা হয় না, যদিও আগে কিছুটা হলেও দেখা হতো। এরকম মুভির রিভিউ পরবর্তীতেও দেখার জন্য অপেক্ষায় থাকলাম দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65898.43
ETH 1925.05
USDT 1.00
SBD 0.38