You are viewing a single comment's thread from:

RE: রথের মেলা ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা রথের মেলায় গিয়ে দেখছি বেশ ভালোই মুহূর্ত অতিবাহিত করেছিলেন। রথের মেলায় এত ভিড় ছিল যে কেউ একটু দাঁড়াতেও পারবেনা, সবাইকে হাঁটতে হবে। আপনি তবুও বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করেছেন এবং বেশ কিছু ফটোগ্রাফি করেছিলেন। হাওয়াই মিঠাই আপনার অনেক বেশি পছন্দের এটা জেনে খুবই ভালো লাগলো। আপনি তাহলে ছোটবেলা থেকেই হাওয়াই মিঠাই খেতে পছন্দ করেন। হাওয়াই মিঠাই খেতে আমিও খুবই পছন্দ করি। আসলে এগুলো দ্রুত শেষ হয়ে যায়। আর মেলায় গেলে আমি তো হাওয়াই মিঠাই না কেনা ছাড়া একেবারে বাড়িতেই আসতাম না। ছোটবেলায় আম্মুদের সাথে যখন মেলায় যাওয়া হতো তখন হাওয়াই মিঠাই না কিনে দিলে কান্না করতাম। আপনার হাওয়াই মিঠাই এর ফটোগ্রাফি দেখে আমার তো খুবই খেতে ইচ্ছে করছে। আপনি হাওয়াই মিঠাই কিনে এনেছিলেন তাহলে। অবাক করা বিষয় ছিল পুরির বড় মন্দিরে কোটি কোটি মানুষ আসে। এই মেলাটিতে সবার এরকম অবস্থা হয় হাঁটাহাঁটি করতে হয়, একটু দাঁড়ানো যায় না, তাহলে বড় মন্দিরটিতে গেলে কিরকম অবস্থা হবে তা ভাবছি। বেশ ভালোই উপভোগ করলাম দাদা সম্পূর্ণ পোস্ট।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64489.29
ETH 1927.21
USDT 1.00
SBD 0.37