RE: ওয়েব সিরিজ রিভিউ: জাতিস্মর- দ্যা রিকালেকশন ( পর্ব ২ )
দাদা জাতিস্মর ওয়েব সিরিজ এর দ্বিতীয় পর্ব আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন যা পড়ে অনেক বেশি ভালো লেগেছে। রূপকথার অনেক কিছুই মনে পড়ে যাচ্ছিল, বাড়ির বিভিন্ন রকম জিনিসপত্র দেখে। আর কাজের লোকটা রূপকথাকে জিজ্ঞেস করেছিল সে আসলে কে। কারণ ওই সময় যখন রূপকথা ছোট ছিল তখন তার পরিবার এই গ্রামেই একটা দুর্ঘটনায় মারা যায়। তারপরে এই কাজের লোকটা একটা বাচ্চাকে পুঁতে দিয়েছিল মাটিতে, সেই বাচ্চাটা আর কেউ নয়, সে ছিল রূপকথা। যার জন্য কাজের লোকটা অনেক বেশি ভয় পাচ্ছিল, যে মৃত বাচ্চা কিভাবে ফিরে আসতে পারে। আর অরনীর মায়ের হাত থেকে সুতো পড়ে যাওয়ার পরে, রূপকথা ছড়া পড়তে পড়তে সুতোর গুটিটা অরনীর মায়ের কাছে এনে দেয়। যার জন্য অরণীর মা একটু কৌতুহল হয়ে পড়েছিল, রূপকথা এগুলো কিভাবে জানলো। সব মিলিয়ে আজকের রিভিউ পোস্ট এর দ্বিতীয় পর্ব পড়ে অনেক বেশি ভালো লেগেছে। আস্তে আস্তে সকল রহস্য বেরিয়ে আসতেছে। পরবর্তী পর্ব দেখার জন্য অপেক্ষায় থাকলাম দাদা।