দাদা আপনি এর আগেও বেশ কয়েকটা এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করেছিলেন যেগুলো দেখতে খুব ভালো লেগেছিল। আজকের এই ফটোগ্রাফি গুলো দেখেও খুব ভালো লাগলো। আসলে ঠিকই বলেছেন, প্রথম ফটোগ্রাফিতে থাকা এই উদ্ভিদ গাছের ফুল গুলো অনেক বেশি বিষাক্ত হয়। আর এর কাঁটাগুলো অনেক বড় বড় হয়ে থাকে। বিভিন্ন জায়গায় এই কাজগুলো জন্মায় এবং এই গাছগুলো সব জায়গাতে টিকে থাকতে পারে। লেকের মধ্যে টাওয়ারটি দেখতে খুব ভালো লাগছে। লেকটি বড় হওয়ার কারণে এই এই টাওয়ারটা আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। তারপরে যে পোকাটির ফটোগ্রাফি করেছেন সেই পোকাটি অনেক নতুন মনে হয়েছে। আজকে প্রথমবার দেখা হল এই পোকাটি তাও আপনার ফটোগ্রাফির মাধ্যমে। তারপরে আইসক্রিম চালকের ফটোগ্রাফি টা দেখে ভালো লাগলো। আসলে তারা অনেক পরিশ্রম করে। আমরা ঘরে বসে পাখার নিচে ও গরম সহ্য করতে পারি না আর তারা সারাদিন রাস্তায় ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করে। আর শেষে তোলা ফুলগুলোর ফটোগ্রাফি দেখে তো প্রথমেই চিনতে পারলাম। রাস্তাঘাটে চলাচলের সময় বেশিরভাগ এগুলো দেখা যায়। যাইহোক সব মিলিয়ে এলোমেলো ফটোগ্রাফি গুলো বেশ সুন্দরভাবে তুলে ধরলেন উপস্থাপনার মাধ্যমে। আপনার তোলা এরকম এলোমেলো আলোকচিত্র গুলো পরবর্তীতেও দেখার জন্য অপেক্ষায় থাকলাম দাদা।