You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: ডার্ক ওয়েব- ডেস্টিনেশন শেরিং ( চতুর্থ পর্ব )

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা এই ওয়েব সিরিজের চতুর্থ পর্বে এসে আরো কিছু তথ্য জানতে পারলাম। বিশেষ করে এই ডেস্টিনেশন শেরিং পর্বে দেখছি শেরিং এর কিছুটা খোঁজ পেয়েছে যদিও অনেকটাই দেরি হয়ে গেছে। তাও আবার লোকটা দেখছি নন বেঙ্গলি কিন্তু বাংলায় কথা বলতে পারতো। আবার দেখছি শেরিং এর সাথে বাইরের দেশের অনেকগুলো প্রজেক্ট এর সাথে কন্টাক্ট রয়েছে। তাদের আবার দেখছি ডিজিটাল প্রোগ্রামিং লঞ্চ করার ইচ্ছে ছিল যদিও এটার জন্য অনেক বেশি প্রাণের প্রয়োজন। অন্যদিকে আবার সাহেবের সকল ধরনের তথ্য ওরা প্রতিটা মুহূর্তে নিয়ে নিচ্ছিল। কোথায় যাচ্ছে কি করছে এমন কি ফোনের সকল তথ্য নিয়ে নিচ্ছিল। কিন্তু ইন্দ্রর খোঁজ পাওয়াটা অনেক জরুরী ছিল। এখন দেখা যাক দার্জেলিং এ গিয়ে শেরিং এর কোনো খোঁজ পায় কিনা? আর এর খোঁজ পেলে তো ইন্দ্র এর খোঁজ পাওয়া যাবে। পরবর্তী পর্ব দেখার অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65374.38
ETH 1915.44
USDT 1.00
SBD 0.38