You are viewing a single comment's thread from:

RE: ৮ম পর্বঃ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা [১৬ গুটি ]

in আমার বাংলা ব্লগ3 years ago

ছোটবেলায় কত রকমের না খেলা খেলতাম আমরা সবাই মিলে যেগুলো মনে পড়লে এখনো ভীষণ ভালো লাগে। ১৬ গুটি খেলাটি আমার এখনো মনে আছে। যদিও ছোটবেলায় প্রচুর পরিমাণে খেলাটি খেলতাম আমরা। আসলে বৃষ্টির দিনে এই খেলাটি একটু বেশি খেলা হত। আমরা যেহেতু বৃষ্টির দিনে ঘর থেকে বাহির হতে পারতাম না তাই ঘরের পাশেই গর্ত করে খেলাটি খেলতাম। গ্রাম বাংলার এরকম ঐতিহ্যবাহী খেলা গুলোর মধ্যে এটি ছিল একটি। এখন তো এরকম খেলা গুলো একেবারেই দেখা যায় না। আমি শেষবার কখন দেখেছিলাম মনে নেই। অতীতের স্মৃতিগুলো মনে পড়ে গেল। ভালোই লাগলো পড়ে।

Sort:  
 3 years ago 

জি আপু! যারা গ্রামে বড় হয়েছে সবাই মনে হয় এই খেলাটা খেলেছে। অতীতের দিনগুলো ভালোই ছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38