পৌষ মাস এ খুবই ভালো সময় কাটানো যায়। বিশেষ করে পৌষ ধান যখন ঘরে ওঠায় তখন। আমাদের এই দিকে অনেক বছর আগে এরকম চুলায় ধান সিদ্ধ করা হতো। তখন তো সবাই মিলে বেশ ভালোই মজা করতাম। এখন তো এরকম দৃশ্যগুলো দেখাই যায় না। সবাই অন্য মাধ্যমে ধান সিদ্ধ করে থাকে। এখন সব জায়গায় পিঠাপুলি তৈরি করার আমেজ সৃষ্টি হয়েছে। পুলি পিঠার উৎসব আমার একটু বেশি পছন্দ। ধন্যবাদ সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য।