You are viewing a single comment's thread from:

RE: ছোটবেলার বন্ধুদের সাথে কাটানো কিছু আনন্দময় মুহূর্ত!

in আমার বাংলা ব্লগ4 years ago

ছোটবেলার বন্ধুদের কখনোই ভোলা যায় না। আপনি ঠিকই বলেছেন রক্তের সম্পর্ক ছাড়াও যে গভীর সম্পর্কটা আছে সেটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। যে বন্ধু ছেড়ে চলে যায় সে কখনোই বন্ধু ছিল না। বন্ধু সবসময় বিপদে আপদে কাছে থাকে নিজের বন্ধুর বিপদ নিজেরই মনে করে। আমাদের সবার জীবনে এরকম অনেক বন্ধু রয়েছে যারা নিজের স্বার্থের জন্য আসে আবার নিজের স্বার্থের জন্য চলে যায় তারা কখনো বন্ধু ছিল না। আপনার এই গল্পটি পড়ে খুবই ভালো লাগলো এবং আপনি বন্ধুত্ব নিয়ে যে কথাগুলো বলেছেন সেগুলো একটু বেশি ভালো লেগেছে। সত্যি অনেকেই আছে বন্ধুত্বের মর্যাদা বোঝে না এবং তারা কখনো বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারে না। প্রিয় বন্ধুগুলো সব সময় মনের মাঝে থেকে যায় তাদের কখনোই ভোলা যায় না।

Sort:  

আপনার মন্তব্যটি পড়ে বুঝতে পারলাম আপনার বাস্তব জীবনের সাথে হয়তো কথাগুলো মিলে গিয়েছে। বন্ধুত্বের সম্পর্কগুলো সবসময় একরকম থাকে না। সময়ের ব্যবধানে সম্পর্কের মধ্যেও বিচ্ছেদ ঘটে। যাইহোক আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো, এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে 🥀

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.095
BTC 62095.48
ETH 1737.24
USDT 1.00
SBD 0.39