You are viewing a single comment's thread from:

RE: শৈশবের স্মৃতিচারণ!

in আমার বাংলা ব্লগ4 years ago

ছোটবেলার এই সব স্মৃতি গুলোই আসলে থেকে যায়। আপনি সাদাকালো টিভির কথা একদম মনে করিয়ে দিলেন। ঠিকই বলেছেন তখন এন্টেনা অনেক উঁচু না হলে ক্লিয়ার হতো না। আসলে তখন আমিও এরকম ছিলাম টিভিতে সাপ্তাহিক মুভি কিংবা নাটক দেখার জন্য বসে থাকতাম। আস্তে আস্তে যখন রঙিন টিভি এসেছিল আমাদের অনেক বড় সাইজের একটা টিভি এনেছিল আব্বু। তখনো কিন্তু এন্টেনা দিয়েই চালাতে হতো। আপনাদের দুই ভাইবোন মিলে খেলা দেখার বিষয়টি সত্যি ভীষণ ভালো লাগলো। একেবারে দুইজন চুরি করে কাকার বাসায় রঙিন টিভিতে এত রাত পর্যন্ত খেলা দেখেছেন। সবকিছুই অনেক অসাধারণ লেগেছে। কিন্তু সব শেষে আপনার আপু যে আর নেই, এই কথাটা সত্যিই অনেক বেশি কষ্ট পেলাম। যে মানুষটার সাথে এত বেশি স্মৃতি জড়িয়ে রয়েছে, সেই মানুষটা আজকে নেই এটা অনেক বেশি কষ্টকর।

Sort:  
 4 years ago 

জি আপু! দিনগুলে অনেক মিস করি। কিন্তু এখন আর আগের মতো এভাবে আর খেলা দেখা হয়না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64844.20
ETH 1938.46
USDT 1.00
SBD 0.37