You are viewing a single comment's thread from:
RE: বাবা তুমি আমার যত খুশির কারণ!(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)
"তোমায় কি আমি কিনতে বলেছিলাম এসব?টাকা কখন লাগে না লাগে তার কি ঠিক আছে?নিজের কাছে রেখে দিতে পারতা।
আমার মনে হয় সব বাবারা এইরকম কথাই বলে। তাদের কাছে শুধু তারা সন্তানেরা ভালো থাকুক এটাই কামনা। আপনার কথাগুলো শুনে সত্যি কিছুক্ষণ আবেগের মধ্যে চলে গিয়েছিলাম। কিন্তু আপনার বাবার জন্য একটা শার্ট এবং ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনেছেন দেখে ভালো লাগলো। যদিও বাবা এই কথাগুলো বলবে কিন্তু মনে মনে একটু হলেও খুশি হবে। আমাদের নিজের হাতে নিজের মানুষদের জন্য কিছু দিতে পারলে অনেক বেশি তৃপ্তি লাগে। আশা করব পরবর্তী ঈদে অবশ্যই মায়ের জন্য কিছু কিনতে পারবেন।
ইনশাল্লাহ আম্মুকেও কিছু কিনে দেবো পরের ইদে।ইচ্ছা বেশি ছিল এবারই দেওয়ার বাট তা তো হয়ে উঠলোনা😥।
অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য 💜