আর্ট :- সসের বোতলের উপরে ঝরনার দৃশ্যের পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240820-WA0008.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি সসের বোতলের উপরে ঝরনার দৃশ্যের পেইন্টিং করলাম।

এমনিতেই সব সময় পেইন্টিং করতে ভীষণ ভালো লাগে। কিন্তু ভিন্ন ভিন্ন জিনিসগুলোর উপর পেইন্টিং করতে বেশি ভালো লাগে। হঠাৎ করে এই চোখে পড়লো ঘরে একটা সসের বোতল রয়েছে। বোতলটা আমার কাছে ভীষণ দারুন লাগলো দেখে। কারন হঠাৎ করে আইডিয়া আসলো এটার উপরে পেইন্টিং করি। এরপরে এটার উপরে ঝর্ণার পেইন্টিং করলাম। যদিও প্লাস্টিকের বোতলের উপরে রং বসতে চায়না। এর উপরে সাদা জেসো লাগিয়ে তারপর পেইন্টিং করলাম।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20240820-WA0007.jpg

আঁকার উপকরণ

• আঁকার বই
• পোস্টার কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG20240509085748.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বই নিলাম। এরপর আমি বোতলের উপরে সাদা কালারের জেসো লাগিয়ে নিলাম।

IMG-20240817-WA0061.jpg

ধাপ - ২ :

এরপর আমিও করার অংশে আকাশে কালার দিয়ে এবং কালার দিয়ে রং করে নিলাম।

IMG-20240817-WA0069.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি ছোট ছোট কতগুলো আজ এঁকে নিলাম।

IMG-20240817-WA0068.jpg

ধাপ - ৪ :

এরপর এক পাশের অংশে সবুজ কালার দিয়ে রং করে নিলাম।

IMG-20240817-WA0062.jpg

ধাপ - ৫ :

এরপর মাঝখানের অংশে বড় বড় কতগুলো পাথর এঁকে দিলাম।

IMG-20240817-WA0067.jpg

ধাপ - ৬ :

এরপর আমি মাঝখানের অংশে উপর থেকে পড়ার ঝর্ণার পানি এঁকে দিলাম।

IMG-20240817-WA0066.jpg

ধাপ - ৭ :

এরপর কালাম দিয়ে এক পাশের অংশে বড় একটা গাছের ডালপালা এঁকে দিলাম।

IMG-20240817-WA0063.jpg

ধাপ - ৮ :

এরপর আমি অন্য পাশে আরও একটা গাছের ডালপালা এঁকে দিলাম।

IMG-20240817-WA0065.jpg

ধাপ - ৯ :

এরপর আমি গাছের মধ্যে একটু কালারফুল ভাবে পাতা এঁকে দিলাম।

IMG-20240817-WA0064.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240820-WA0009.jpg

IMG-20240820-WA0007.jpg

IMG-20240820-WA0008.jpg

IMG-20240820-WA0005.jpg

IMG-20240820-WA0006.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

আপনার ক্রিয়েটিভিটি দেখে মুগ্ধ হয়ে গিয়েছি আপু। সসের বোতলের উপর আপনি চমৎকার ভাবে পেইন্টিং করেছেন। ঝর্ণার দৃশ্যটা দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছে। আপনি অত্যন্ত দক্ষতার সাথে খুবই নিখুঁতভাবে সম্পূর্ণ কাজটি করেছেন। এই ধরনের কাজে সৃজনশীলতার প্রকাশ ঘটে। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার অংকন করা দৃশ্যটা দেখে আপনার চোখ জুড়িয়ে গিয়েছে, এটা তো ভাবতেই ভালো লাগছে ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ ভাবে সসের বোতলের উপরে ঝরনার দৃশ্যের পেইন্টিং তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। প্রতিনিয়ত আপনার হাতের কাজ দেখে আমি বেশ অবাক হয়ে যাই আপু । এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে প্রতিনিয়ত আমাদের মাঝে আপনি শেয়ার করছেন যা দেখে সত্যি আমার কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

সসের বোতলের উপর করা পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম।

 2 years ago 

সসের বোতলের উপর করা পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম।

 2 years ago 

বাহ আপু আপনি বোতলের উপর ঝর্নার দৃশ্যের দারুন পেইন্টিং করেছেন।কালার কম্বিনেশন এর সাথে সুন্দর লাগছে দেখতে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি চেষ্টা করেছি সুন্দর একটা পেইন্টিং করার জন্য। ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু বোতলটা আমাকে দিবেন? আমি অফিসে পানি নিয়ে আসবো। আপনি তো দেখছি দারুন সুন্দর একটি পেইন্টিং করেছেন। এত দেখছি একজন সত্যিকারের পেইন্টার। আপনাকে যতই দেখি ততই ‍মুগ্ধ হই। ধন্যবাদ এমন সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক আছে আপু নিয়ে যাইয়েন। এটাতে করে তো পানি আনা যাবে না। কারণ এটা ছোট একটা সসের বোতল।

 2 years ago 

প্রথম কথাই বলব অসাধারণ। কেননা এরকম দারুন একটা ক্রিয়েটিভ আর্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে মানুষের চিন্তা ভাবনা যে কতটা ক্রিয়েটিভ ধরনের তা আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে। এছাড়াও আপনি সসের বোতলের উপর যে চিত্রটি অংকন করেছেন তা কিন্তু অসাধারণ ছিল। এছাড়াও এই চিত্রটি আঁকার প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার করা পেইন্টিং দেখে প্রশংসামূলক একটা মন্তব্য করেছেন দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

সসের বোতলের উপরে ঝরনার দৃশ্যের পেইন্টিং তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। চিত্র অঙ্কন করার ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বোতলের ওপর এভাবে চিত্র অঙ্কন করতে এর আগে আমি কোনদিন দেখেছিলাম না।

 2 years ago 

এরকম পেইন্টিং আপনি আগে কখনো দেখেননি, আজকে প্রথমবার দেখেছেন শুনে ভালো লাগলো।

 2 years ago 

বোতলের উপরে করা এই পেইন্টিং অসাধারণ হয়েছে। পেইন্টিং এর দক্ষতা দেখে মুগ্ধ হয়েছি আপু। চমৎকারভাবে আপনি ঝর্ণার সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। অসাধারণ হয়েছে দেখতে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঝরনার সৌন্দর্য আসলেই সুন্দরভাবে ফুটে উঠেছে।

 2 years ago 

অসাধারণ পেইন্টিং করেছেন আপু। সসের বোতলের ওপর ঝরনা দৃশ্যের পেইন্টিং টি দেখে মুগ্ধ হয়ে গেলাম।আপনার পেইন্টিং গুলো বরাবরই খুব সুন্দর হয়। আমার অনেক ভালো লাগে আপনার পেইন্টিং।ধন্যবাদ আপু দারুন একটি পেইন্টিং আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

এরকম দৃশ্য আসলেই সুন্দর লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65093.41
ETH 1884.69
USDT 1.00
SBD 0.38