স্বরচিত কবিতা : " তুমি প্রিয় "

in আমার বাংলা ব্লগlast year

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20250124_131314_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

আজকের কবিতাটি মূলত নিজের প্রিয় মানুষকে নিয়েই লেখা। সত্যি বলতে প্রিয় মানুষকে প্রিয় সব শব্দগুলোর সাথে তুলনা করা যায়, যেটা কিনা তার সাথে মাধুর্য মিশে থাকে। আমাদের প্রিয় মানুষ আমাদের জীবনের অনেক বড় একটি সম্পদ। তার সাথে উদারতা কিংবা আনন্দ পাওয়া এই সব কিছুর সাথে মিশে যায়। আমাদের জীবনের বেশিরভাগ মুহূর্ত কেটে যায় আমাদের প্রিয় মানুষের সাথে। সুখে-দুখে এমন কি আনন্দের সাথে সেই মানুষটার সাথে আমরা সব সময় থাকি। তার সরলতা আমাকে মুগ্ধ করে। তার উদারতা আমাকে আকৃষ্ট করে। এই সবকিছুর কারণেই হয়তোবা আমরা এখন একসাথে। প্রায় অনেকগুলো বছর কাটিয়ে দিলাম। সামনের দিনগুলো আমরা একসাথে কাটাতে চাই।

" তুমি প্রিয় "

তুমি প্রিয়, তুমি পদ্মফুল,
আমি তোমার স্নিগ্ধতায় ব্যাকুল।
তুমি সরল, তুমি স্নিগ্ধ,
আমি তোমার ‌ সরলতায় মুগ্ধ।

তুমি অসীম, তুমি উদার,
আমি তোমার ভালোবাসায় হয়েছি পাহাড়।
তুমি কবিতা, তুমি ছন্দ,
আমি তোমার ভালবাসায় অন্ধ।

তুমি চঞ্চল, তুমি নির্মল,
আমি তোমায় পেয়ে হয়েছি সফল।
তুমি মেঘ, তুমি বৃষ্টি,
আমি তোমার জন্য হয়েছি সৃষ্টি।

তুমি ফুল, তুমি পাতা,
আমি তোমার প্রেমের গাঁথা।
তুমি স্বপ্ন, তুমি সত্য,
আমি তোমার জন্য শুধু ব্যর্থ।

তুমি প্রকৃতি, তুমি মাধুর্য
আমাকে পেয়ে হবেনা অধৈর্য।
তুমি কল্পনা, তুমি ভাবনা,
আমি তোমার ভালোবাসা ভুলবোনা।

তুমি জীবন, তুমি মরন,
সব সময় আমায় করবে স্মরণ।
তুমি আকুল, তুমি ব্যাকুল,
তোমায় পেয়ে পেয়েছি দুকূল।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year 

আপনি অনেক সুন্দর করে কবিতা লিখতে পারেন। কিছুদিন আগে আপনার লেখা কবিতা আমি আবৃত্তি করেছি অনেক ভালো লেগেছিল। ঠিক তেমনভাবে আজকেও আপনার লেখা কবিতা পেয়ে গেলাম। কবিতার নামটা বেশ দারুন ছিল। ভালোবাসা জড়িয়ে রয়েছে আপনার কবিতার পদে পদে।

 last year 

আপনার কথাটা শুনে অনেক ভালো লাগলো ভাইয়া। পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

চমৎকার কবিতা লিখেছেন আপু কবিতার লাইন গুলো বেশ ভালো লেগেছে। একজন মানুষকে যদি প্রকৃত অর্থে ভালোবাসা যায় তাহলে তাকেই সুন্দর ফুল প্রকৃতি পাতা এক কথায় প্রকৃতির সবকিছুর সাথেই তুলনা করা যায় কেননা প্রকৃতি সব কিছুই সুন্দর। চমৎকার কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আমার কবিতার লাইনগুলো আপনার কাছে এতটা ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 last year 

বেশ দারুন কবিতা আপনি লেখেন আপু। আজও দারুন লাগলো আপনার কবিতার ছন্দ মেলানো প্রতিটি লাইন। আমি কিন্তু বেশ মুগ্ধ আপনার কবিতা পড়ে। বিশেষ করে নিচের কথাগুলো তো অসাধারন।

তুমি চঞ্চল, তুমি নির্মল,
আমি তোমায় পেয়ে হয়েছি সফল।
তুমি মেঘ, তুমি বৃষ্টি,
আমি তোমার জন্য হয়েছি সৃষ্টি।

 last year 

আমার কবিতা আপনার কাছে এতটা দারুন লেগেছে শুনে খুশি হলাম।

 last year 

অত্যন্ত সাবলীল ভাষায় আপনার লেখা প্রিয় তুমি শিরোনামের কবিতাটি পড়ে সত্যি অনেক বেশি ভালো লেগেছে আমার। আপনার লেখায় কবিতাটির সুন্দর সুন্দর ভাষাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। মনের গভীরের ভালোবাসার রং মিশিয়ে দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

চেষ্টা করেছি সুন্দর টপিক নিয়ে কবিতাটা লেখার জন্য।

 last year 

Screenshot_2025-01-28-10-20-17-41_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-01-28-10-22-06-13_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

 last year 

কবিতাটা সত্যি বেশ দারুন ছিল আপু। প্রিয় মানুষকে নিয়ে সুন্দর একটা কবিতা লিখেছেন আজ। কবিতার লাইন এ থাকা শব্দগুলো বেশ সুন্দর। প্রিয় মানুষকে সুন্দর সব জিনিসের সাথে তুলনা করেছেন। ভালো লাগলো কবিতাটা পড়ে। ধন্যবাদ আপু এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য।

 last year 

আমি সবসময় এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো লেখার জন্য চেষ্টা করবো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

তুমি সব সময় অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকো। আমার কাছে তোমার লেখা কবিতা গুলো পড়তে অনেক ভালো লাগে। আজকেও অনেক সুন্দর একটা টপিক নিয়ে লিখেছ এই কবিতাটা। কবিতার প্রতিটা লাইন অনেক সুন্দর ছিল। মনটা ভালো হয়ে গেল পুরো কবিতাটা পড়ে। কবিতার মাঝেই হারিয়ে গিয়েছিলাম এই কবিতাটা পড়ার সময়।

 last year 

আমার কবিতা পড়ে তোমার মনটা ভালো হয়ে গিয়েছে শুনে খুশি হলাম।

 last year 

আসলে কবিতা লেখা আবেগ অনুভূতির বিষয়। আমার আজকে কবিতা লেখার কথা ছিল কিন্তু পারেনি অসুস্থতার জন্য। যাক, প্রিয় মানুষকে নিয়ে দারুণ কবিতা লিখেছেন আপু 🌸

 last year 

আপনার সুস্থতা কামনা করি। আপনার কবিতাও অনেক সুন্দর হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 61647.95
ETH 1649.19
USDT 1.00
SBD 0.42