স্বরচিত কবিতা : " তোমার মাঝে "

in আমার বাংলা ব্লগlast year

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20250715_181902_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

ভালোবাসার মানুষের মাঝে রংধনুর রঙিন অনুভূতিগুলো খুজে পাই। তেমনি মনে হয় সেই মানুষটা জীবনকে রঙিন এবং আলোকিত করে তোলে। আমাদের জীবনটা যেমন থেমে থাকে, তেমনি ভালোবাসার মানুষের মাঝে আলো জাগাতে সাহায্য করে। ছোট ছোট অনুভূতিগুলো, বিশাল এক সাম্রাজ্যে পরিণত হয়। যেটা হয়তোবা আমরা অনুভব করতে পারি না। আমাদের মাঝে এই সুন্দর অনুভূতিগুলো সৃষ্টি করে তোলে। ভালোবাসা আর ভালবাসার মানুষ, পাশে না থাকলেও পৃথিবীটাকে অনেক বড় মনে হয়। মনে হয় যেন সেই চারপাশে ঘিরে রয়েছে। এখানে সব ছন্দ আর গান সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায়। সুন্দর অনুভূতিগুলো ছড়িয়ে পড়ে চারপাশে। তখন আর নিজেকে একাকীত্ব মনে হয় না। মনে হয় না পৃথিবীতে আমি ছোট্ট এক মানুষ। মনে হয় পৃথিবীর সব কিছুই যেন আমার জন্য তৈরি। ভালোবাসার মানুষের সাথে একসাথে হারিয়ে যেতে ইচ্ছে করে। কোন এক কল্পনার জগতে চিরনিদ্রাতে।

" তোমার মাঝে "

তোমার ছোয়ায় জীবনের রঙ,
খুঁজে বেড়ায় তিল তিল করে।
তুমি না থাকলে, বুঝিনা কিছুই
তোমার মাঝেই হারাতে ইচ্ছে করে।

তোমার হাসি মানে সকালটা সুন্দর,
তোমার অভিমান যেন সকালের কুয়াশা ঘেরা।
তোমার কণ্ঠস্বরের প্রতিধ্বনি,
আমার মাঝে বেজে ওঠে সুরের ঘ্রাণ।

তুমি মানে কবিতা আর গান,
তুমি মানে এক বুক ভালবাসার প্রাণ।
তুমি মানে হাজারো অনুভূতি ঘেরা স্বপ্ন,
তুমি মানে ভালোবাসায় মোড়ানো গল্প।

তুমি মানে হৃদয়ে রাখা এক নাম,
যে নাম শুনলেই ভালোলাগার প্রতিদান।
তুমি মানে হারিয়ে যাওয়া গল্প
তুমি মানে ছন্দে ছন্দে কবিতার ছন্দ।

তোমার চোখে দেখি আমি আমার পৃথিবী,
তোমার ছোঁয়ায় চিনতে পারি অচেনা মায়া।
তোমার জন্য আমি যেন বেঁচে আছি,
অনুভবের খাতায় ঘিরে থাকে তোমার ছায়া।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

IMG-20220501-WA0005.jpg

Posted using SteemPro

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

Sort:  
 last year 

Screenshot_2025-07-20-17-52-06-93_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Hey @tasonya,

What a beautifully heartfelt poem! "তোমার মাঝে (In You)" truly captures the essence of finding light and color in a loved one. The imagery is so vivid, especially lines like "তোমার হাসি মানে সকালটা সুন্দর (Your smile means a beautiful morning)"! Your words flow with such grace, creating a melody of emotions.

It's fantastic to see your passion for poetry shining through, even if you find it challenging at times. The effort and inspiration you poured into this piece are evident. Thank you for sharing such a personal and touching creation with us.

I am looking forward to seeing more of your creative expressions on Steemit! Everyone, be sure to check out @tasonya's other posts and show some love! What's your favorite line from the poem? Let's discuss in the comments!

 last year 

খুবই ভালোলাগে আমার কাছে এই ধরনের কবিতা গুলো। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে তা পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। খুবই সুন্দর হয়েছে তোমার এই কবিতাটি। বিশেষ করে কবিতাটা লেখার টপিকটা একটু বেশি সুন্দর ছিল। এরকম করে কবিতা লিখলে আমার কাছে অসম্ভব ভালো লাগে কবিতাগুলো পড়তে।

 last year 

আমার কবিতাটা লেখার টপিক বেশি সুন্দর ছিল এটা ভেবেই আনন্দ লাগছে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ তোমাকে।

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-07-20-18-59-28-11_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64129.37
ETH 1821.95
USDT 1.00
SBD 0.38