আর্ট :- সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং।

in আমার বাংলা ব্লগlast year

20241017_114607.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করলাম।

আজকে আপনাদের মাঝে সূর্যাস্তের দৃশ্য পেন্টিং শেয়ার করলাম। সূর্যাস্তের দৃশ্য আমার অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সূর্যের লাল আভাটা খুবই সুন্দর। আজকের পেইন্টিংটাতে সুন্দর একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। যদিও এই পেইন্টিংটা অনেক আগে করেছিলাম। তখন আপনাদের মধ্যে শেয়ার করা হয়নি। এজন্য ভাবলাম এখন শেয়ার করি। প্রতিনিয়ত পেইন্টিং করতে করতে নতুন করে কি করব সেটাই খুঁজে পাই না। তবে এই পেইন্টিংটা করার পর আমার কাছে অনেক দারুন লেগেছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই এক্রোলিক কালার ব্যবহার করেছি। এক্রোলিক কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

20241017_114551.jpg

আঁকার উপকরণ

• ক্যানভাস বোর্ড।
• এক্রোলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG20240509085748.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি ক্যানভাস বোর্ড নিলাম। এরপর আমি উপরের অংশে নীল এবং গোলাপি কালার দিয়ে রং করে নিলাম।

IMG-20250328-WA0014.jpg

ধাপ - ২ :

এরপর আমি নিচের অংশে হাত একটা লাল কালার দিয়ে রং করে নিলাম।

IMG-20250328-WA0015.jpg

ধাপ - ৩ :

এরপর আমি নিচের অংশে নীল কালার করে হালকা একটা সূর্য এঁকে দিলাম।

IMG-20250328-WA0016.jpg

ধাপ - ৪ :

এরপর নিচের অংশের সূর্যের কিছুটা আভা দিয়ে দিলাম।

IMG-20250328-WA0017.jpg

ধাপ - ৫ :

এরপর আমি কালো রং দিয়ে কয়েকটা চিকন চিকন গাছপালা এঁকে দিলাম।

IMG-20250328-WA0019.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

20241017_114551.jpg

20241017_114533.jpg

20241017_114607.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year 

Screenshot_2025-04-03-01-46-18-44_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-04-03-01-39-59-28_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

Screenshot_2025-04-03-01-36-09-23_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-04-03-01-50-05-43_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

ওয়াও আপু আজকে আপনি চমৎকার একটি পেইন্টিং করেছেন। আপনার সূর্যাস্তের পেইন্টিং দেখে সত্যি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। আর এই ধরনের পেইন্টিং গুলো করতে মোটামুটি অনেক সময় লাগে। ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার সূর্যাস্তের পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 last year 

সুন্দর একটা পেইন্টিং করতে পেরে অনেক ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59790.59
ETH 1577.54
USDT 1.00
SBD 0.42