রেনডম ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি কয়েকটা ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

ডোরাকাটা বার্বাডোস লিলি ফুলের ফটোগ্রাফি

IMG-20250604-WA0041.jpg

ফুল পছন্দ করে না এরকম মানুষ খুবই কম খুঁজে পাওয়া যাবে। আমি তো ফুল অনেক বেশি পরিমাণে ভালোবাসি দেখতে। আর আমার কাছে প্রতিটা কালারের এবং সব রকমের ফুল অসম্ভব ভালো লাগে। আজকে আমি খুবই সুন্দর দেখতে একটা ফুলের ফটোগ্রাফি করেছি। এই ফুলটা দেখতে অনেকটা সন্ধ্যা মালতি ফুলের মতো। কিন্তু এই ফুলের নামটা একদমই ভিন্ন এবং অনেক সুন্দর। এই ফুলের গাছগুলো দেখতেও কিছুটা অদ্ভুত রকমের। কয়েকদিন আগে একটা নার্সারিতে গিয়েছিলাম ওখান থেকে আমি এই ফুলের ফটোগ্রাফি করেছি। আর গুগল থেকে এর নামটা সংগ্রহ করেছি।

টগর ফুলের ফটোগ্রাফি

IMG-20250604-WA0032.jpg

আমাদের সবার অনেক পরিচিত একটা ফুল হচ্ছে টগর। টগর ফুলগুলো সাদা আর ছোট ছোট হয়ে থাকে। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে এই ফুলগুলো। একটা ডালে অনেকগুলো ফুল গুচ্ছ হয়ে ফুটে থাকে দেখতেই মনোমুগ্ধকর লাগে। বেশিরভাগ জায়গায় গেলে কিন্তু আমরা এরকম সুন্দর সুন্দর টগর ফুলের গাছ দেখতে পাই। পুরো গাছ ভর্তি যখন ফুল ফুটে থাকে তখন অসম্ভব ভালোলাগে আমার কাছে। কয়েকদিন আগে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। ওখানে এই টগর ফুল দেখে ফটোগ্রাফি করেছিলাম।

গোধূলি বিকেলের ফটোগ্রাফি

IMG-20250604-WA0045.jpg

গোধূলি বিকেলের সৌন্দর্য আমাকে সব সময় অনেক বেশি পরিমাণে মুগ্ধ করে থাকে। গোধূলি বিকেল মানেই হচ্ছে আকাশের রং পরিবর্তন আর দেখতে খুবই দারুণ হয়। গোধূলি বিকেল বেলায় আকাশটা দেখতে কমলা অথবা লাল কালারের হয়ে যায়। তখন আকাশের দিকে তাকালেই যেন মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। কয়েকদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। ওখানে আমরা অনেক সময় কাটিয়েছিলাম। ফিরে আসার কিছুক্ষণ আগে আকাশের অপরূপ সৌন্দর্য দেখে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি

IMG-20250604-WA0061.jpg

পিটুনিয়া ফুল আমার কাছে সব সময় অনেক বেশি পরিমাণে ভালো লাগে। পিটুনিয়া ফুল হচ্ছে একটি শীতকালীন ফুল আর দেখতেও অনেক সুন্দর। এটা হচ্ছে বড় জাতের বেগুনি কালারের সুন্দর একটা পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি। শীতকালে নার্সারি গুলোতে বিভিন্ন কালারের পিটুনিয়া ফুল দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। শীতকালে আমি যখন একটা নার্সারিতে গিয়েছিলাম, তখন বিভিন্ন কালারের পিটুনিয়া ফুল দেখেছিলাম। ওখানে এই বেগুনি কালারের পিটুনিয়া ফুলও ছিল। আর আমি ফটোগ্রাফি করে নিয়েছিলাম এই সুন্দর ফুলের।

ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি

IMG-20250604-WA0049.jpg

ডায়ান্থাস ফুলের সাথে কম বেশি সবাই পরিচিত। আর ডায়ান্থাস ফুলগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। এই ফুলগুলো বেশ কয়েক কালারের হয়ে থাকে। তবে আমার কাছে সাদা কালারের ডায়ান্থাস ফুল অনেক বেশি ভালো লাগে। এই ডায়ান্থাস ফুলগুলোর আকৃতি কিছুটা বড় ছিল, যার কারণে একটু বেশি সুন্দর ছিল। আমি কয়েকদিন আগে একটা নার্সারিতে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর আমি বিভিন্ন ফুল দেখেছিলাম। আর এই সুন্দর সাদা কালারের ডায়ান্থাস ফুলগুলো দেখে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

টাইম ফুলের ফটোগ্রাফি

IMG-20250604-WA0022.jpg

আমাদের সবার অনেক পরিচিত আর খুবই পছন্দের একটা ফুল হচ্ছে টাইম ফুল। এটা হচ্ছে পর্তুলিকা ফুলের আরও একটা জাত। তবে এই ফুলটাকে আমরা সবাই টাইমফুল নামেই বেশি জেনে থাকি। আমাদের ছাদের উপরে বেশ কয়েক কালারের টাইম ফুলের গাছ রয়েছে। তার মধ্যে এই গোলাপি কালারের টাইম ফুলের গাছ একটু বেশি রয়েছে। সকাল বেলায় যখন ফুল ফুটে থাকে তখন দেখতে অনেক বেশি ভালো লাগে। গতকাল সকালে আমি ছাদে ফুল দেখার জন্য গিয়েছিলাম। এত সুন্দর সুন্দর ফুল দেখে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

device : Redme note 9

লোকেশন

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছ। আসলে ফটোগ্রাফি অনেক যত্ন করে করতে হয়। আমি নিজেও সব সময় ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি। তোমার প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়েছি। অনেক ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

আমার ফটোগ্রাফি দেখে তুমি মুগ্ধ হয়েছ শুনে ভালো লাগলো।

 last year 

দারুন দারুন সব ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর করে তুলে ধরেছেন। ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে। খুবই দক্ষতার সাথে এই ফটোগ্রাফি গুলো করেছেন আপনি।

 last year 

দক্ষতার সাথে সবসময় ফটোগ্রাফি করার চেষ্টা করি।

 last year 

আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে আমার। ভীষণ সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। ফুলের ফটোগ্রাফিগুলি চমৎকার হয়েছে এবং গোধূলি বিকেল ভীষণই মনমুগ্ধকর। ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

আমার ফটোগ্রাফির প্রশংসা করার জন্য ধন্যবাদ দাদা।

 last year 

ওয়াও আজকে আপনি চমৎকার কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে লিলি ফুল এবং টাইম ফুলের ফটোগ্রাফিটি। ফটোগ্রাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন সব মিলিয়ে দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।

 last year 

চমৎকার ভাবে ফটোগ্রাফি করতে পেরে খুব ভালো লেগেছে।

 last year 

Screenshot_2025-07-19-20-12-45-49_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

Screenshot_2025-07-19-20-17-10-31_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

বেশ সুন্দর হয়েছে আপনার রেনডম ফটোগ্রাফিগুলো। চোখ জুড়িয়ে গেলো ফটোগ্রাফিগুলো দেখে। তবে গোধূলী বেলার ফটোগ্রাফিটি জাস্ট অসাধারন হয়েছে।

 last year 

চোখ জুড়িয়ে গিয়েছে শুনে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65541.47
ETH 1905.52
USDT 1.00
SBD 0.38