স্বরচিত কবিতা : " স্বপ্নের ঠিকানা "

in আমার বাংলা ব্লগ10 months ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20250729_185602_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

একটা প্রিয় মানুষ যদি তার ভালোবাসার মানুষের সাথে সুন্দর ভাবে সময় কাটাতে চায়। প্রিয় মানুষের আশেপাশে থাকলে নিজের মনটা অনেক ভালো হয়ে যায়। যখন প্রিয় মানুষের খুশিতে মনটা ছুয়ে যায়, তখন অনেক বেশি আনন্দ লাগে। মনে হয় যেন এই হৃদয়ে বসন্তের বৃষ্টি ঝরে। যেটা কিনা সুন্দর একটা অনুভূতি। দুচোখে সারাদিন প্রিয় মানুষের স্বপ্ন দেখে যেন দিনরাত কেটে যায়। ভালোবাসার মানুষের কথা ভাবলে , আমার যেন খুব সহজেই কেটে যায়। মনে হয় যেন দিনটা খুবই ভালো কেটেছে। যদি প্রিয় মানুষের মুখ থেকে ভালোবাসার কথা শোনা যায়, তখন জেনো মনের আনন্দে মুখে শুধু হাসি লেগে থাকে। এই মুহূর্তগুলো সত্যিই অনেক বেশি সুন্দর।

" স্বপ্নের ঠিকানা "

তুমি ছুয়ে দিলে মন,
হৃদয়ে জেগে ওঠে নতুন সুর।
শুকনো একটা পাতার মাঝে,
বসন্তের সুন্দর বৃষ্টি ফোঁটে।

তোমার চোখে দেখি আমি,
নতুন স্বপ্নের ঠিকানা।
ভালোবাসার ভাষা বুঝি
নিঃশব্দে আর নীরবে করি বর্ণনা।

তুমি পাশে থাকলে মনে হয়,
পুরো পৃথিবীটা থেমে আছে।
ভুলে গেলাম ঘড়ির কাঁটা,
শুধু তোমাকেই চাই।

যদি বল একটুখানি ভালবাসি,
আমার মুখে শুধুই হাসি।
পুরো দুনিয়াটা যেন আমার কাছে,
রঙিন ফানুস হয়ে ভাসি।

হৃদয় আমার বাজে বাঁশি,
কত আনন্দে থাকি আমি।
তোমার আমাকে হারিয়ে যায়
ভালোবাসা দিয়ে আগলে রাখি।

তুমি আমার জীবনের সাথী,
এটাই ছিল বলার আমার।
সুখে দেখে একসাথে থাকি,
ভালোবাসো কি তুমি আমায়।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

IMG-20220501-WA0005.jpg

Posted using SteemPro

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

আমি কবিতা লিখতে অসম্ভব ভালোবাসি। আর এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তেও অনেক পছন্দ করি। আমি নিজেও প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার জন্য চেষ্টা করি। আর সবার লেখা এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো সব সময় পড়ার চেষ্টা করি। অনেক সুন্দর করে তুমি আজকের কবিতাটা লিখেছ। যেটা পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। পুরো কবিতা সবার মাঝে ভাগ করে নিয়েছ এজন্য ধন্যবাদ।

 10 months ago 

আমার লেখা কবিতাটা পড়ে সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো। আর প্রিয় মানুষ যদি জীবনে পাওয়া হয় তাহলে মন এমনিতে বড় হয়ে যায়। আর ভালবাসার লোক পাশে থাকলে পৃথিবী খুব সুন্দর হয়। ধন্যবাদ স্বপ্নের ঠিকানা কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

আমি সব সময় সুন্দর সুন্দর কবিতা গুলো লেখার জন্য চেষ্টা করি।

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

 10 months ago 

Screenshot_2025-07-31-18-24-55-18_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63763.42
ETH 1660.59
USDT 1.00
SBD 0.42