স্বরচিত কবিতা : " নিয়তির লিখন "

in আমার বাংলা ব্লগlast year

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20250122_151314_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

আসলে বর্তমানে দিন যত যাচ্ছে সবকিছু যেন পাল্টে যেতে শুরু করেছে। সময়, কাজ পরিস্থিতি সবকিছু এখন অন্যরকম একটা পরিস্থিতি। আসলে পরিস্থিতি মানুষকে এরকম একটা জায়গায় এনে পৌঁছেছে। বর্তমানের পরিস্থিতিটাই এমন, নিজের মনের মতন করে আসলে কিছুই হয় না। আমার দেখা যায় পুরনো যেটা নিজের মনের মতন ছিল সেটাও পাল্টে যায়। কেন আসাটা এরকম হচ্ছে এটা আসলে বোঝা যায় না। তবে অনেক চেষ্টা করেও আসলে এই বদলানো গুলোকে কামানো যায় না। বেশিরভাগ সময় অনেক বেশি কষ্ট লাগে চোখের সামনে যখন এই বদল গুলো দেখতে পাই। বিশেষ করে অনেক সময় প্রিয় মানুষগুলো বদলে যায়। তবে এটা কি পরিস্থিতি নাকি নিয়ম সেটাই বুঝতে পারিনা। আজকের কবিতাটা এই বিষয়গুলো নিয়ে লেখা। আশা করি আপনাদের ভালো লাগবে।

" নিয়তির লিখন "

চাওয়া পাওয়া কমে যাচ্ছে,
ভালোবাসা গুলো হারিয়ে যাচ্ছে।
চেনা মানুষ অচেনায় পরিণত হচ্ছে,
হৃদয়ের আবেগ অনুভূতিহীন হয়ে পড়েছে।

কিছু ইচ্ছে অপূরক হয়ে গেছে,
কিছু স্বপ্ন বাস্তবিক হওয়া ছেড়ে দিয়েছে।
কিছু সম্পদ বালুচরে পরিণত হয়েছে,
কিছু মুখের হাসি বিলীন হয়ে গেছে।

পাখি ডানা মেলে উঠতে ভুলে গেছে,
যন্ত্রণা সহ্য করার ক্ষমতা হারিয়ে গেছে।
দুঃখ চিরসাথী হয়ে গেছে।
চোখের পানি যেন শুকিয়ে গেছে।

কিছু কাজ মলিন হয়ে গেছে,
চাহিদা গুলো নিমিষেই শেষ হয়ে গেছে।
আশা ভরসা সবকিছুই মিশে গেছে,
বন্ধুত্ব শত্রুতায় পরিণত হয়েছে।

কবিতা ছন্দহীন লেখায় রূপ নিয়েছে,
গল্পে অনুভূতিহীন কাহিনী পেয়েছে।
লেখক লেখার ভাষা হারিয়ে ফেলেছে।
গায়কের গলার সুর কমে গেছে।

একি সব নিয়তির লিখন,
নাকি বাস্তবিক কিছু অপরূপ।
একে কঠিন পরিস্থিতির সম্মুখীন,
নাকি হারিয়ে যাওয়া, সবকিছুই কঠিন।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year 

প্রথমেই তোমাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য। তুমি সত্যি অনেক বেশি সুন্দর করে কবিতা লিখতে পারো। আর আজকেও খুব সুন্দর করে একটা কবিতা লিখেছ তুমি। আসলে চেষ্টা করলে সবকিছুই সম্ভব। আর তুমি প্রতিনিয়ত কবিতা লেখার জন্য চেষ্টা করে যাচ্ছ বলেই এত সুন্দর কবিতা লিখতে পারছ।

 last year 

ছন্দ মিলিয়ে সুন্দর করে লেখার চেষ্টা করেছি পুরোটা। পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

Screenshot_2025-01-25-10-06-00-48_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-01-25-10-04-18-89_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

সময় এবং পরিস্থিতি মানুষকে বদলে দেয়। আর এই বদল গুলো মানুষের জীবনে অপরিবর্তনীয় হয়ে থাকে। কারণ প্রতিনিয়তই কিন্তু মানুষ নিজের মত করে বদলে যাচ্ছে। আর বদলগুলোকে মানিয়ে নিচ্ছে। খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। কবিতাটা পড়ে খুব ভালো লাগলো।

 last year 

আমি সব সময় সুন্দর সুন্দর কবিতা গুলো লেখার জন্য চেষ্টা করি।

 last year 

জীবন সময়ের পালাবদলে পাল্টে যাবে এটাই স্বাভাবিক আপু। জীবনে অনেকরকম পরিবর্তন সাধিত হবে,কত মানুষ পরিচিত হবে কত মানুষ আবার হারিয়ে যাবে আবার বন্ধুত্বের মধ্যে থেকেই শত্রু তৈরি হবে। সব মিলিয়ে জীবনটা যেন ঋতু চক্রের মতই। সময়ে সময়ে পরিবর্তিত রূপ নেয়। সেরকমই অনুভূতি গুলি নিয়তির লেখন কবিতার মধ্যে প্রকাশ করার চেষ্টা করেছেন। কবিতার অনুভূতি আমাকে মুগ্ধ করেছে আপু। আশা করছি আগামীতে এরকম আরো অনুভূতিমূলক কবিতা গুলি শেয়ার করবেন,ধন্যবাদ।

 last year 

এত সুন্দর অনুভূতি নিয়ে কবিতা লিখতে পেরে খুব ভালো লেগেছে।

 last year 

আপু বরাবরই আপনি বেশ দারুন দারুন কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আজও করেছেন। আপনার মেয়ার করা আজকের কবিতার প্রতিটি লাইনে বেশ দারুন ছিল। তবে আমার কাছে আজকের কবিতার নিচের কথা ‍গুলো দারুন লেগেছে।

 last year 

আমার কবিতার লাইন গুলো দারুন ছিল শুনে ভালো লাগলো।

বর্তমানে কবিতা পড়তে আমার খুব ভালো লাগছে। কবিতা হচ্ছে মনের ভাব প্রকাশের আর একটা বাস্তবিক রূপ। আপনার কবিতাটির মূলভাব একদম বাস্তবতার সাথে হুবহু মিলে গেছে। বর্তমান সময়টা আসলে এরকমই হচ্ছে। ধন্যবাদ আপু এত সুন্দর স্পষ্ট ভাষায় কবিতা লিখে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 last year 

এই কবিতার মূলভাব বাস্তবতার সাথে মিলে গিয়েছে শুনে ভালো লাগলো। সুন্দর মন্তব্য পেয়ে ভালো লেগেছে।

 last year 

আপনার লেখা আজকের এই কবিতা পড়ে অনেক ভালো লাগলো।এত সুন্দর একটি কবিতা লিখেছেন কবিদের শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

এরকম সুন্দর কবিতা সব সময় চেষ্টা করি লেখার জন্য। ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার স্বরচিত কবিতা নিয়তির লিখন পরে ভীষণ ভালো লাগলো। কবিতা পড়তে গিয়ে কবিতা রাজ্য হারিয়ে গিয়েছিলাম। নিয়তি যখন পাল্টে যায় বন্ধুত্ব শত্রুতায় পরিণত হয়। চেনা মানুষ অচেনায় পরিণত হয়। অনেক কিছু আমরা জানতেই হারিয়ে ফেলি। সময় পরিস্থিতি মানুষকে বদলে দেয়। চমৎকার একটি কবিতা পাঠকদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আমার লেখা কবিতা পড়ে উৎসাহ মূলক সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 59276.76
USDT 1.00
ETH 1542.59
SBD 0.42