জেনারেল রাইটিং:- "ক্রমাগত প্রচেষ্টা এবং ঘন ঘন ভুল হচ্ছে মেধাবী হওয়ার পদক্ষেপ"

in আমার বাংলা ব্লগ2 years ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20241120_211916_0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।

প্রত্যেকটা কাজে ক্রমাগত প্রচেষ্টা থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই প্রচেষ্টার মধ্যেই আমরা ভালো কিছু করতে পারবো। সব বিষয়ে চেষ্টা থাকলে তারপরেই আমরা একটা ভালো ফলাফল অর্জন করতে পারব নিজের জীবনে। ঘন ঘন ভুল হলে এটা ভাবা উচিত না যে, আমরা ওই কাজে ব্যর্থ হয়ে গিয়েছি। এমনকি ওই কাজটা আর কখনো করতে পারবো না। ঘন ঘন ভুল হলে ঐ কাজটা আমরা পরবর্তীতে আরো ভালোভাবে করতে পারবো। ঘন ঘন ভুল করার পরেই আমরা মেধাবী হতে পারবো। আর এগুলো হচ্ছে মেধাবী হওয়ার পদক্ষেপ। প্রতিনিয়ত আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা কাজে চেষ্টা করে যেতে হয়।

মনে করেন, কোনো একজন ব্যক্তি কোনো কাজেই বেশি বেশি চেষ্টা করে না। আর তার এই প্রচেষ্টা না থাকার কারণে সে কোনো কিছু ভালোভাবে করতেও পারে না। আর সে ঘন ঘন ভুল হওয়া গুলোকে নিজের ব্যর্থতা হিসেবে ধরে নেয়। যার কারণে পরবর্তীতে আর ওই কাজগুলো করে না। কিন্তু ওই মানুষটার উচিত ক্রমাগত প্রচেষ্টার মাধ্যমেই এগিয়ে যাওয়া আর ঘনঘন ভুলগুলো শুধরে নিয়ে এগিয়ে যাওয়া। কারণ এগুলো হচ্ছে মেধাবী হওয়ার পদক্ষেপ। আর আমরা আমাদের মেধা কে কাজে লাগিয়ে অবশ্যই সফলতা অর্জন করতে পারব। আজ পর্যন্ত যতজন ব্যক্তি সফলতা অর্জন করেছে, সবাই অনেক ভুল করে তারপর এই স্থান অর্জন করতে পেরেছে।

কোনো কাজ একবার করে পুরোপুরিভাবে পারা যায় না। এজন্য অবশ্যই চেষ্টা করা লাগবে আমাদেরকে। কিন্তু যারা ভুল করে না তারা কখনো নিজের জীবনে কিছু শিখতে পারেনা। ভুল করার মাধ্যমে মানুষ অনেক কিছু শিখতে পারে। ভুল মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে বলে আমি মনে করি। ভুল না করলে মানুষ কখনো এগিয়ে যেতে পারবে না। আর সফলতা অর্জন করতে পারবে না। কারণ যে মানুষ বারবার ভুল করতে পারে, সে মানুষ অনেক কিছুই শিখতে পারে। যার মাধ্যমে তার জীবনে সফলতা আসে। চেষ্টা যদি না থাকে তাহলে কিভাবে আমরা পারবো এগিয়ে যেতে। সবকিছুর আগে রয়েছে চেষ্টা।

কোনো কাজে হয়তো ভুল হয়েছে। কিন্তু চেষ্টাটা আমাদেরকে লাগিয়ে যেতেই হবে। একটা কথা আছে একবার না পারিলে দেখো শতবার। আর ঠিক ওরকম ভাবেই আমাদেরকে প্রত্যেকটা কাজ করতে হবে। একবার যদি একটা কাজ আমরা না পারি তাহলে বারবার চেষ্টা করবো। বারবার চেষ্টা করার পরও যদি ভুল হয়, তাও তবুও আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। মাথায় এটা রাখতে হবে ধৈর্যের ফল অনেক মিষ্টি। ধৈর্য ধরে আমরা কাজগুলো যত করবো, পরবর্তীতে সেই কাজগুলোর ফল অনেক ভালোভাবে পাবো। ধৈর্য একটা মানুষকে কখনো অসন্তুষ্ট করে না। তাইতো ধৈর্য ধরে এগোতে হবে চেষ্টার মাধ্যমে। মেধাবী তো সেই মানুষগুলো যারা ঘন ঘন ভুল করে।

ভুল মানুষকে থামায় না। মানুষ নিজের থেকেই থেমে যায় ভুল দেখলে। কিন্তু এটা একেবারেই উচিত নয়। ভুলের মাধ্যমে আমরা ভালোভাবে এগিয়ে যেতে পারি। আর অনেক কিছু জানতে পারি। ক্রমাগত প্রচেষ্টাটাও সব সময় থাকতে হবে। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে চেষ্টা করলে সব কিছু অবশ্যই সম্ভব। আমাদের আশেপাশে এমন অনেক সকল ব্যক্তি রয়েছে, যাদেরকে দেখলেই আমরা বুঝতে পারবো সফলতা আসলে কিভাবে অর্জন করতে হয়। কেউ একবার কিছু করে সফলতা অর্জন করে না। সফলতা অর্জন করার জন্য দরকার হয় তোমার গত প্রচেষ্টা আর বারবার ভুল। এটার মাধ্যমে আমরা শিখতে পারি। যা কাজে লাগাতে পারি। আজ এই পর্যন্তই। পরবর্তীতে হাজির হবো অন্য কোনো টপিক নিয়ে।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Screenshot_2024-11-28-10-14-56-76_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-11-28-10-14-20-26_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-11-28-10-12-20-34_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 2 years ago 

জীবনে বার বার ভুল হওয়া টা স্বাভাবিক ৷ এই ভুল থেকে আমাদের শিক্ষা নিয়ে আবারও নতুন করে চেষ্টা করতে হবে ৷ তবেই জীবনে সফল হওয়া সম্ভব ৷ আপনি খুবই সুন্দর কিছু কথা শেয়ার করেছেন ৷ আপনার এই কথা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো ৷ ধন্যবাদ সুন্দর একটি বিষয় নিয়ে সুন্দর কিছু কথা তুলে ধরার জন্য ৷

 2 years ago 

আমি নিজেও এটাই মনে করি। ভুল থেকে শিক্ষা অর্জন করে নতুন করে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে আমাদের।

 2 years ago 

এজন্যই এক মহামানব বলেছেন,"যে ভুল করে না,সে কিছুই করে না"।যতক্ষণ না পর্যন্ত আমরা ভুল না করছি ততদিন আমরা নতুন কিছুই শিখতে পারব না। প্রত্যেকটা ভুল আমাদের সফলতার একধাপ কাছে নিয়ে যায়। ধন্যবাদ আপু সুন্দর পোস্টটির জন্য।

 2 years ago 

হ্যাঁ, ভুল না করলে কোনো কিছু আমরা শিখতে পারবো না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64157.74
ETH 1886.81
USDT 1.00
SBD 0.38