স্বরচিত কবিতা : " তুমি আসবে বলে "

in আমার বাংলা ব্লগlast year

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20250715_180359_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

প্রিয় মানুষের আসার অপেক্ষাতে, চারপাশের পরিবেশ যেন আগে থেকেই জানান দেয়। সুন্দর মুহূর্তগুলো যেন হৃদয়ের ফুটে ওঠে। আর আমরা আমাদেরকে অমানুষের অপেক্ষা করে চারপাশের সৌন্দর্যগুলোকে সুন্দরভাবে উপভোগ করি। যা আমাদের মনের মাঝে সুখ হিসেবে আসে। যেন অনুভূতি মেশানো একটা সুখ আমাদের মাঝে কাজ করে। যেটা হয়তোবা আমরা চাইলেও পাবো না। সেই প্রিয় মানুষের কথা মনে করে, ভালোবাসার মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে। মনে হয় যেন সাথেই আছে পাশেই আছে। এসব কিছু ভাবতে ভাবতেই, নিজের মনে অজানা এক সুখ অনুভব করা যায়। প্রত্যেকটা মানুষের জীবনে, প্রিয় মানুষের গুরুত্ব অনেক বেশি থাকে। আর এই মানুষটাকে কল্পনা করে, চির সৌন্দর্যে হারিয়ে যেতে ইচ্ছে করে। এ যেন অনেক সুন্দর কল্পনা। এটাই যেন বাস্তবতা।

" তুমি আসবে বলে "

তুমি আসবে বলে সারাটা দিন,
আকাশের দিকে তাকিয়ে থাকি।
হাওয়াতে খুঁজতে থাকি তোমার আবাস,
সন্ধ্যাবেলায় তাকাতেই শুধু তোমায় দেখি।

তুমি আসবে বলে বিকালটা সুন্দর,
চায়ের কাপে যেন তোমার ছবি।
জানালার দিকে তাকিয়ে পথ চেয়ে থাকি।
যেন হঠাৎ করে তোমায় দেখি।

তুমি আসবে বলে নতুন করে সাজি,
ছোটো স্বপ্নে তোমায় ঘিরে থাকি।
সুন্দর মুহূর্ত গুলো তোমায় নিয়ে ভাবি,
স্নিগ্ধ তোমার ছোঁয়া যেন গায়ে মাখি।

তুমি আসবে বলে সুন্দর দিনের অপেক্ষাতে,
আমি যেন ভাবতে ভাবতে বসে থাকি।
তোমার হাসিতে হাসবো আমি,
ভাবতেই যেন মনের কোনে হাসি।

তুমি আসবে বলে‌ মনটা সাজাই,
রঙিন রংধনুর মেলায়।
রাঙিয়ে দেবো তোমায় আমি,
ভালোবাসায় বেঁধে রাখবো বাহুডোরে।

তুমি আসবে বলে স্নিগ্ধ আমি,
প্রকৃতির সৌন্দর্যে সুন্দর।
রঙিন হাওয়াতে ভেসে বেড়ায়
হারিয়ে যাই চির সুখের নীড়ে।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

এরকম কবিতা গুলো যতই পড়ি ততই খুব ভালো লাগে। কবিতা লেখার জন্য বিভিন্ন অনুভূতির প্রয়োজন হয়। আর এরকম বিষয়গুলো নিয়ে কবিতা লিখলে অনেক সুন্দর লাগে পড়তে। তেমনই তুমিও অনেক সুন্দর একটা অনুভূতি নিয়ে কবিতাটা লিখেছ। যা আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটা টপিক নিয়ে কবিতাটি লেখার জন্য।

 11 months ago 

এরকম কবিতাগুলো তোমার কাছে ভালো লাগে শুনে খুশি হলাম।

 last year 

Screenshot_2025-07-18-07-41-51-73_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

Screenshot_2025-07-18-07-44-48-88_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62449.30
ETH 1756.62
USDT 1.00
SBD 0.39