নাটক রিভিউ :- ফ্যামিলি প্রিমিয়ার লিগ। ( পর্ব ৯ )

in আমার বাংলা ব্লগlast year

✋হ্যালো বন্ধুরা,✋

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। কিছুদিন ধরে আমি " ফ্যামিলি প্রিমিয়ার লিগ " এই নাটকটি দেখছিলাম । এই নাটকটি মূলত পর্ব আকারে করা হয়েছে। আজকে আমি আপনাদের সামনে এই নাটকের ৯ম পর্ব শেয়ার করব। আশা করি নাটকটি আপনাদের ভালো লাগবে।

1000021250.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

নাটক সম্পর্কে কিছু তথ্য :-

নামফ্যামিলি প্রিমিয়ার লিগ।
পরিচালনাঈগল টিম
প্রযোজনাকচি আহমেদ
অভিনয়েআফজাল সুজন , নুসরাত জাহান অন্তরা , আনোয়ারুল আলম সজল, ইফতেখার ইফতি,স্পর্শিয়া মিম, শেলী আহসান, জাহাঙ্গীর কবির,মোসাদ্দেক শাহীন, লিপু মামা, তুহিন চৌধুরি, সবুজ আহমেদ, রাবিনা, জারা নুর, সুবহা, সাগরিকা ইসলাম মিনহা, সুমন পাটোয়ারী, রেজবিনা মৌসুমী, আকলিমা লিজা, আরো অনেকে।
রচনা ও চিত্রনাট্যসোলায়মান
চিত্রগ্রহণজহির রায়হান
সম্পাদনাএসে এ সুমন
আবহ সংগীতঅংকুর মাহমুদ

কাহিনী সারসংক্ষেপ

এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই, মনিকে যারা দেখতে এসেছিল তারা তাকে পছন্দ করে ফেলে। আর তারা হাতে আংটি ও পরিয়ে দেয়। তারপর তারা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলে। এরপর আমরা জেনিকে দেখতে পাই তার শাশুড়িকে তেল লাগিয়ে দিচ্ছে। আর ওখানে তার ননদ আসে। তারপর সে তার ননদের মাথায় তেল লাগিয়ে দেয়। তারপর তারা সবাই মিলে অনেক গল্প করতে থাকে। এরপর তারা পিঠা খাওয়ার কথা বলে। আর রাশেদ আসলে তাকে জিনিসপত্র গুলো আনার কথা বলবে বলে দেয়। তারপরে আমরা নীলাঞ্জনা চৌধুরীর হাজব্যান্ডকে দেখতে পাই, দারোয়ানকে টাকা দিচ্ছে সিগারেট নিয়ে আসার জন্য।

1000021251.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

কিন্তু দারোয়ান এই টাকা নেয় না তার কাছ থেকে। তারপর তাকে কিছু টাকা নিজের জন্য রাখার কথা বললে, সে সিগারেট নিয়ে আসতে চলে যায়। এরপর আমরা মনিকে দেখি সে তার ভাবিকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে, আর ওখানে মিনা ও ছিল। তারপর তার ভাবি তাকে জানায় সে যেন সোহেলের সাথে পালিয়ে যায়। এরপর তারা সবাই মিলে এগুলো নিয়ে অনেক কথা বলতে থাকে। তারপর আমরা নীলাঞ্জনা চৌধুরীকে দেখি উনি নিজের ছোট ছেলে লিমনের সাথে কথা বলছিল। আর তখন তার ছেলে তাকে জানায় মনিকে এত তাড়াতাড়ি বিয়ে না দেওয়ার জন্য।

1000021252.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

কিন্তু তিনি এগুলো কিছুই মাথায় নেয় না। কিন্তু তাকে বলে অবশ্যই বিষয়টা ভেবে দেখবে। ওইদিকে আবার সোহেল মনির জন্য অনেক বেশি চিন্তা করতে থাকে, কারণ সে মনিকে খুবই ভালোবাসে। আর মনিও তার কথা অনেক ভাবতে থাকে। এক পর্যায়ে মনি সোহেলকে কল দিয়ে সবকিছু জানায়। তারপর তারা পালিয়ে যাওয়ার প্ল্যান করে। এরপর আমরা জেনিকে দেখতে পাই রাশেদকে খাবার দিয়ে তার পাশে বসে রয়েছে। আর তার সেলারি বিষয়ে জিজ্ঞেস করে। পরবর্তীতে সেলারি কাটার কথা শুনে সে রাশেদকে পিঠার উপকরণ গুলোর কথা বলে না।

1000021253.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

আর পরবর্তীতে রাশেদ তাকে জোর করার পর সে বলে তারপর রাশেদ তাকে জানায় সেগুলো অবশ্যই নিয়ে আসবে। এরপর আমরা মনির বড় ভাইকে আর ভাবিকে দেখতে পাই, এই বিয়ের বিষয় নিয়ে কথা বলছে। আর তখন মনির ভাবি তার হাজবেন্ডকে মনির রিলেশন এর কথা বলে দেয়। আর সে রাফিকে জানায় এসব কিছুর প্রতিবাদ যেন সে করে। তারপরে আমরা মনিকে দেখে মিনাকে কিচেন রুমে চুপিচুপি নিয়ে আসে। আর সে তাকে বলে যেন তাকে হেল্প করে। তখন মিনা তাকে বলে তার জন্য যেন ভালো দেখে একটা ছেলে দেখে।

1000021254.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

তারপর আমরা নীলাঞ্জনা চৌধুরীকে দেখি বসে বসে চিৎকার-চেচামেচি করছে। এরপর তিনি উনার স্বামীর সাথে ঝগড়া করতে থাকেন। এরপর আমরা বাসার দারোয়ানকে দেখতে পাই মনির ভাবীর কাছে এসে জানায় মনি ওই ছেলেটার সাথে পালিয়ে গিয়েছে। আর তখন মনির ভাবি দারোয়ান কে জানায় এই বিষয়ে যেন এখন কাউকে কিছু না বলে। আর সকালবেলায় কিছু হলে সে দেখে নেবে। আর তখনই এই পর্বটা শেষ হয়ে যায়।

ব্যক্তিগত মতামত

আজকের পর্ব টা অনেক বেশি সুন্দর ছিল। আর আমার কাছেও দেখতে খুব ভালো লেগেছে। এই পর্বে আমরা দেখতে পাই নীলাঞ্জনা চৌধুরী মনির বিয়ে ঠিক করে ফেলেছে। আর মনিকে দেখতে আসা পাত্রপক্ষ আংটিও পড়ে দিয়ে চলে গিয়েছে। আর শেষ মুহূর্তে আমরা দেখি দারোয়ান এসে মনের ভাবিকে জানিয়েছে মনি সোহেলের সাথে পালিয়ে গিয়েছে। মনিকে যেহেতু তার মা তার বিনা ইচ্ছায় বিয়ে দিচ্ছে তাই সে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। এখন দেখা যাক পরবর্তীতে কি হবে। নীলাঞ্জনা চৌধুরী মনিকে জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দেয় নাকি বিয়ে দেয় না, এগুলো দেখার জন্য অপেক্ষায় থাকুন। আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বের রিভিউ সবার মাঝে শেয়ার করার জন্য।

ব্যক্তিগত রেটিং

৯/১০

নাটকের লিংক

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

banner-abb23.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-05-06-11-46-50-00_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

খুবই সুন্দর একটা নাটকের রিভিউ করেছেন আপনি। আসলে নাটকের রিভিউ পোস্ট দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। যে নাটকটি আমি দেখি নাই সে নাটক দেখার সুযোগ হয়। কারণ সব সময় আপনারা সুন্দর নাটক গুলোর রিভিউ করে থাকেন। চমৎকার একটি নাটকের রিভিউ করার জন্য ধন্যবাদ।

 last year 

আমি চেষ্টা করছি এই নাটকের প্রতিটা পর্বের রিভিউ সুন্দর করে শেয়ার করার জন্য।

 last year 

Screenshot_2025-05-06-20-53-49-87_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

আজকে দেখতে দেখতে আপনি আমাদের মাঝে ফ্যামিলি প্রিমিয়ার লিগ নাটকের ৯ম পর্ব শেয়ার করলেন। আপনার প্রতিটি নাটকের রিভিউ পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রিভিউ শেয়ার করেন। আপনার এই পর্বটি পড়ে মনে হলো এই নাটকের কাহিনী অনেক সুন্দর। সর্বোপরি ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

 last year 

এই নাটকের পরবর্তী পর্বগুলোর রিভিউ শীঘ্রই শেয়ার করার চেষ্টা করবো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64139.33
ETH 1799.22
USDT 1.00
SBD 0.38