স্বরচিত কবিতা : " বেঁচে আছি লড়াই করে "

in আমার বাংলা ব্লগ2 years ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20240926_175109_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

বর্তমানে নারীরা এখনো কিন্তু কোথাও স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। যেন ভয়ে ভয়ে থাকতে হচ্ছে সকল নারীদের। এমনকি রেহাই পাচ্ছে না কোন ডাক্তার ইঞ্জিনিয়ার। একজন মেয়ে কত কষ্ট করে ডাক্তার হতে পারে। কিন্তু সেই মেয়ের স্বপ্ন পূরণ হওয়ার আগেই তাকে ঝরে পড়তে হয় শুধুমাত্র অমানুষদের কারণে। আমরা যেন এখনো রাস্তায় বেরোলে নিরাপদ নয়। বর্তমান একটা পরিস্থিতি নিয়ে এই বিষয়টা লেখা। যেন এখনো পর্যন্ত আমরা পাখির মত খাঁচায় বন্দী হয়ে আছি। এই পৃথিবীতে কখন যে নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে সেটাই বুঝতে পারছি না। যতদিন পর্যন্ত হয়তোবা লড়াই করতে পারব ততদিন আমরা বাঁচতে পারবো। কিন্তু লড়াই করে বেঁচে থাকতে পারে কয়জন। তবে সকালের কাছে আবেদন যাতে মেয়েদেরকে একটু সম্মানের সাথে বাঁচতে সাহায্য করে। স্বাধীনভাবে চলাফেরা করতে সাহায্য করে। এটা আমাদের সবার জন্য অনেক বেশি দরকার এবং প্রয়োজন।

" বেঁচে আছি লড়াই করে "

বেঁচে আছি লড়াই করে,
থাকতে চাই নিরাপদে।
অন্যায়ের প্রতিবাদ করে,
বাঁচতে চাই সুষ্ঠুভাবে।

মানুষ হিসেবে পরিচয় ,
অমানুষের মতো কাজ করি।
কখন আমরা ফিরে পাবো,
স্বাধীনভাবে বাঁচতে পারি।

স্বাধীন হয়েছে দেশ,
হয়নি স্বাধীন নারীরা।
স্কুল, কলেজ আর হাসপাতালে,
এখনো পরাধীন নারীরা।

সহজ, সরল আর স্নিগ্ধ মেয়ে,
যতই চলবে সুন্দরভাবে।
নির্যাতিত হবে, নিপীড়িত হবে,
কষ্ট যেন বেড়েই রবে।

এখনো যেন খাঁচায় বন্দি,
সবার মা আর বোনেরা।
স্বাধীনভাবে হাঁটতে দিচ্ছে না,
অমানুষ আর হিংস্র মানুষেরা।

আমিও চাই চলতে স্বাধীন,
আমিও চাই সুন্দর বাঁচতে।
সবাই প্লিজ সাহায্য করো,
এই পৃথিবীতে সুন্দর থাকতে।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক সুন্দর কবিতা লিখেছেন আপনি। মনের মধ্যে এমন একটা অনুভূতি সব সময় থাকতে হবে যেন লড়াই করে বেঁচে থাকা এবং সততা নিয়ে বেঁচে থাকার মন মানসিকতা সর্বদা অটল থাকে। যাইহোক অনেক ভালো লাগলো আপনার লেখা এত সুন্দর একটি চমৎকার কবিতা আবৃত্তি করে।

 2 years ago 

চেষ্টা করেছি নারীদের স্বাধীনতা নিয়ে এই কবিতাটা লেখার জন্য।

 2 years ago 

দারুন একটা কবিতা আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে মানুষ এই স্বাধীন দেশে কি সত্যিই এখন স্বাধীন। কেননা এই দেশের ভালো মানুষ গুলো পরাধীন এবং খারাপ মানুষগুলো স্বাধীন। দারুন একটা টপিক নিয়ে আপনি এই কবিতাটা লিখেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

নারীরা এখনো পর্যন্ত স্বাধীন হতে পারেনি। যারা খারাপ ভাবে চলাফেরা করে তারাই শুধুমাত্র স্বাধীন।

 2 years ago 

আজকের কবিতায় অনেক সুন্দর একটি বিষয় বস্তু তুলে ধরেছেন আপু।মুখে মুখে নারীদের স্বাধীনতার কথা বললেও প্রকৃতপক্ষে নারীরা এখনো অনেক পিছিয়ে আছে। বিশেষ করে আমাদের এই সমাজে।আমাদের সমাজের নারীরা এখনো অনেক বাধ্যবাধকতা আছে।যেদিন থেকে নারীরা সব জায়গায় তাদের স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে বা অংশগ্রহণ করতে পারবে কেবলমাত্র সেই দিনে নারীরা স্বাধীন হতে পারবে।যাইহোক এত সুন্দর একটি টপিক নিয়ে আমাদের মাঝে এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 2 years ago 

এরকম কিছু অমানুষের জন্য সবকিছুতেই নারীদের বাধা। আমরা আধো পারবো স্বাধীন হতে।

 2 years ago 

স্বাধীনতা নামক পরাধীনতা আজও নারীদের পায়ে পরানো আছে। সেই অদৃশ্য পরাধীনতার শিকল থেকে বেরিয়ে আসা সত্যি অনেক কঠিন। আপনি অনেক সুন্দর ভাবে কবিতা লিখেছেন আপু। কবিতা পড়ে ভালো লাগলো।

 2 years ago 

আপনি একেবারে ঠিক বলেছেন আপু। এই পরাধীনতার শিকল মনে হয় পা থেকে ছাড়ানো হবে না।

 2 years ago 

যেন মনের মাধুরী মিশিয়ে লেখা আপনার আজকের এই কবিতা। আপনার লেখা কবিতা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। এত সুন্দর ভাবে কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করবো আবারো এমন সুন্দর কবিতা নিয়ে উপস্থিত হবেন আপনি।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর একটা কবিতা লেখার জন্য।

 2 years ago 

আসলে প্রত্যেক মানুষকে ন্যায়ের পক্ষে লড়াই করে বাঁচতে হয়। সত্যের পক্ষে যেই লড়াই করে বাঁচে সেই প্রকৃত মানুষ। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। কবিতার এই লাইন গুলো খুব অসাধারণ হয়েছে।

এখনো যেন খাঁচায় বন্দি,
সবার মা আর বোনেরা।
স্বাধীনভাবে হাঁটতে দিচ্ছে না,
অমানুষ আর হিংস্র মানুষেরা।

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আর কতদিন লড়াই করতে হবে। সারা জীবন কি শুধু লড়াই করতে হবে। তবুও তো বাঁচতে পারছে না নিষ্পাপ নারীরা।

 2 years ago 

আজকে আপনি বাস্তবিক কিছু মনের অনুভূতি দিয়ে কবিতা লিখেছেন।বেঁচে আছি লড়াই করে কবিতাটি পড়ে অসাধারণ লাগলো। তবে নারীরা সব জায়গাতে কোন না কোন ভাবে লাঞ্ছিত হয়। আপনার কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন বেশ চমৎকার হলো। এই ধরনের কবিতা থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়। সুন্দর করে কবিতাটি লিখেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাস্তবিক কথাগুলো থেকেই লেখার চেষ্টা করলাম আজকের এই কবিতা। বাস্তবতাকে তুলে ধরেছি এটার মধ্যে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62523.93
ETH 1756.64
USDT 1.00
SBD 0.39