ডাই : ক্লে দিয়ে ফুল গাছের ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

20241024_164335.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ক্লে দিয়ে ফুল গাছের ওয়ালমেট তৈরি।

ক্লে দিয়ে ছোট ছোট কিউট ওয়ালমেট গুলো তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তুমি আসলে এগুলো অনেক ছোট হলেও কিন্তু তৈরি করতে অনেক বেশি সময়ের প্রয়োজন। এই ওয়ালমেট এর ফুলগুলো তৈরি করতে আমার অনেক বেশি সময় লেগেছিল। কারণ এখানে প্রত্যেকটা ফুলের পাতা আলাদা আলাদা ভাবে তৈরি করতে হয়েছে। তবে আমি ভেবেছিলাম হয়তোবা এটা দেখতে ভালো লাগবে না। কিন্তু পুরোটা তৈরি করার পর সত্যিই অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে ফটোগ্রাফি করে দেখি অনেক অসাধারণ হয়েছে। আমার কাছে তো ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

20241024_164442.jpg

20241024_164313.jpg

প্রয়োজনীয় উপকরণ

• ক্লে
• কার্ডবোর্ড
• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG20240505114215.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি কার্ডবোর্ড কাগজ গোল করে কেটে নিলাম। এরপর এর উপরে রঙিন কাগজ লাগিয়ে নিলাম।

IMG-20241109-WA0073.jpg

ধাপ - ২ :

এরপর আমি কফি কালারের ক্লে চিকন করে লম্বা করে নিলাম।

IMG-20241109-WA0074.jpg

ধাপ - ৩ :

এরপর অনেকগুলো তৈরি করে একটা একটা করে বসিয়ে একটা গাছের শেপ দিয়ে দিলাম।

IMG-20241109-WA0075.jpg

ধাপ - ৪ :

এরপর বেগুনি কালারের ক্লে দিয়ে একটা পাতার মতো সেপ করে তৈরি করে নিলাম। এরপর এগুলোকে একটা একটা করে জোড়া লাগানো শুরু করি।

IMG-20241109-WA0076.jpg

ধাপ - ৫ :

চারটা পাতা দিয়ে একটা ফুল তৈরি করে নিলাম। এভাবে প্রায় অনেকগুলো ফুল তৈরি করে নিয়েছি।

IMG-20241109-WA0089.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি গাছের ডাল পালার উপরের অংশে একটা একটা করে ফুল বসিয়ে দিলাম।

IMG-20241109-WA0088.jpg

ধাপ - ৭ :

এরপর হলুদ কালার দিয়ে ছোট ছোট বৃত্ত তৈরি করে সেগুলো ফুলের মাঝখানের অংশে বসিয়ে নিলাম।

IMG-20241109-WA0077.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

20241024_164310.jpg

20241024_164325.jpg

20241024_164317.jpg

20241024_164320.jpg

20241024_164335.jpg

20241024_164332.jpg

20241024_164313.jpg

20241024_164442.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

ওয়ালাইকুম সালাম আপু। আজকে আপনি আমাদের মাঝে আরও একটি ক্লে দিয়ে তৈরি ফুল গাছের শিল্পকর্ম হাজির করেছেন। দেখতে অনেক সুন্দর ও আকর্ষণীয় হয়েছে। হ্যাঁ ক্লে দিয়ে কিছু তৈরি করতে যদিও অনেক সময় ব্যয় হয় কিন্তু মনোযোগের সাথে ধৈর্য্য ধরে কিছু তৈরি করার আউটপুটও অনেক সুন্দর হয়। আপনাকে অনেক ধন্যবাদ আপু আমাদের মাঝে এমন একটি নান্দনিক শিল্পকর্ম উপহার দেওয়ার জন্য। ক্লে দিয়ে তৈরি জিনিস গুলো সত্যিই কিউট হয়।

 2 years ago 

হ্যাঁ মনোযোগের সাথে আর ধৈর্য ধরে তৈরি করলে অনেক সুন্দর হয়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Screenshot_2024-11-23-09-38-59-76_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2024-11-23-09-36-39-23_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-11-23-09-35-43-27_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

 2 years ago 

ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানানো দেখতে আমার কাছে ভালোই লাগে। ঠিকই বলেছেন আপু এগুলো খুব ছোট হলেও অনেক সময় লাগে বানাতে। কারণ এক একটি পাতা তৈরি করে পুরো ফুল তৈরি করতে হয়। যাই হোক আপনার আজকের ফুল গাছের ওয়ালমেটটি খুব সুন্দর হয়েছে। কালার কম্বিনেশনের কারণে বেশি ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

আমার তৈরি করা এই ফুল গাছের ওয়ালমেট সুন্দর হয়েছে শুনে অনেক খুশি হলাম।

 2 years ago 

ক্লে ব্যবহার করে তৈরি জিনিসগুলো দেখতে কিউট লাগে। আজ আপনি ক্লে ব্যবহার করে গাছ তৈরি করেছেন। ক্লের এই সুন্দর কাজগুলো আমার ভীষণ পছন্দের। এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করতে যেমন ভালো লাগে তৈরি করার পর রেখে দিলেও দেখতে সুন্দর লাগে। ওয়ালমেটটি তৈরির প্রত্যেকটি ধাপ বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমি নিজেও খুব পছন্দ করি ক্লের এরকম কাজ গুলো।

 2 years ago 

ক্লে দিয়ে ফুল গাছের ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে ভালো লাগলো। আপনি খুবই সুন্দরভাবে ফুলের গাছের ওয়ালমেট তৈরি করলেন। দেখে ভালো লাগলো।

 2 years ago 

এই ওয়ালমেট অসাধারণ হয়েছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

ক্লে দিয়ে ফুল গাছের ওয়ালমেট তৈরি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমিও চেষ্টা করেছিলাম এই ওয়ালমেট তৈরি করার জন্য। তবে আপনার দক্ষতা সত্যিই অসাধারণ। খুবই সুন্দর ভাবে আপনি এই ওয়ালমেটটি ফুটিয়ে তুলেছেন।

 2 years ago 

এই ওয়ালমেট সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরে অনেক ভালো লাগছে।

 2 years ago 

ক্লে ব্যবহার করে সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করলে আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে এই ধরনের ওয়ালমেট গুলো একটু বেশি সুন্দর হয়। আপনার এই ফুল গাছের ওয়ালমেট টা দেখে বোঝা যাচ্ছে এটা আপনি প্রচুর পরিমাণে সময়, ধৈর্য এবং দক্ষতা দিয়ে তৈরি করেছেন। ক্লের কালার আরো অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। এধরনের দক্ষতা মূলক কাজ দেখলে প্রশংসা না করে থাকা যায় না। আপনি এটা যদি ঘরে লাগান তাহলে আরো ভালো হবে। এর ফলে ঘরের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পাবে।

 2 years ago 

আসলে ওয়ালমেটটি ঘরের দেয়ালে লাগালে সৌন্দর্য বৃদ্ধি পাবে।

 2 years ago 

ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ক্লে দিয়ে ফুল গাছের ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেট টি বাস্তবের মতো না হলেও বাস্তবের মতো রুপ দিয়েছে। বেশ দারুন ভাবে ওয়ালমেট টি তৈরি করেছেন।

 2 years ago 

চেষ্টা করলাম সুন্দর ভাবে এই ওয়ালমেট তৈরি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62489.76
ETH 1781.01
USDT 1.00
SBD 0.38