আর্ট :- মাস্কের উপরে জবা ফুলের পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240820-WA0033.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি মাস্কের উপরে জবা ফুলের পেইন্টিং করলাম।

কিছুদিন আগেও একটা মাস্কের উপরে পেইন্টিং করেছিলাম। ওই পেইন্টিংটা আমার নিজের কাছেও ভীষণ ভালো লেগেছে। তাই জন্য ভাবলাম ঘরে আরও অনেকগুলা মাস্ক রয়েছে। একটার মধ্যে অন্য একটা ডিজাইনের পেইন্টিং করি। তবে কি ডিজাইন পেইন্টিং করবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না। অনেক খুঁজে ভাবলাম জবা ফুলের পেইন্টিং করি। তবে এই মাস্ক কেন জানিনা রং বসতে চাইছিল না। একবার লেয়ার বসানোর পর আরও কয়েকবার দেওয়া লাগছে। রং দিলে কেমন যেন হালকা হয়ে যায়। তবে তার পরেও একটু কষ্ট করে আঁকলাম। দেখতেছি বেশ ভালোই লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20240820-WA0034.jpg

আঁকার উপকরণ

• মাস্ক
• এক্রোলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG-20240817-WA0019.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি মাস্ক নিলাম। এরপর এর উপরে আমি প্রথমে জবা ফুলের পাপড়ি এঁকে নিলাম।

IMG-20240817-WA0046.jpg

ধাপ - ২ :

এরপরে সাদা কালারের রং দিয়ে একটু হাইলাইটস করে নিলাম।

IMG-20240817-WA0052.jpg

ধাপ - ৩ :

এরপর আমি সবুজ কালার দিয়ে কয়েকটা পাতা এঁকে নিলাম।

IMG-20240817-WA0047.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি টিয়া কালার দিয়ে পাতাগুলোকে আরো একটু হাইলাইটস করে নিলাম।

IMG-20240817-WA0051.jpg

ধাপ - ৫ :

এরপর এই ফুলের সামনের অংশে ফুলের কলি এঁকে নিলাম।

IMG-20240817-WA0050.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি আরও একটা ফুল এঁকে নিলাম।

IMG-20240817-WA0049.jpg

ধাপ - ৭ :

এরপর ফুলের মাঝখানের অংশে ফুলের কলি এঁকে নিলাম।

IMG-20240817-WA0048.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240820-WA0035.jpg

IMG-20240820-WA0004.jpg

IMG-20240820-WA0034.jpg

IMG-20240820-WA0033.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

মাস্কের ওপরে পেইন্টিংটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে আপু। খুবই ভালো লাগছে দেখতে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি আইডিয়া শেয়ার করার জন্য। সিম্পল মাস্ককে পেইন্টিং করে কত সুন্দর বানিয়ে দিলেন।

 2 years ago 

বিভিন্ন জিনিসের উপর পেইন্টিং করতে তো আমি খুব ভালোবাসি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনি খুবই চমৎকার করে মাস্কের উপরে জবা ফুলের পেইন্টিং করেছেন, দেখে ভীষণ ভালো লাগলো। কি দারুন প্রতিভা আপনার অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

মাস্কের উপর করা পেইন্টিং টা দেখতে ভালো লাগলো শুনে খুশি হলাম।

 2 years ago 

দারুন একটি জবা ফুলের আর্ট আপনি আজ মাস্কের উপর করলেন। আসলে এই জবা ফুল তৈরীর পদ্ধতিটা আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আর এটি অনেকটা বাস্তব চিত্র মনে হচ্ছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা জবাব ফুলের আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি পেইন্টিং টা করে সুন্দর করে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনার কথা আর কি বলবো। আপনি তো যেখানে হাত দেন সেখানেই আর্ট করা শুরু করে দেন। এমন দারুন আর্ট করেন যে চোখ ফেরানো বেশ দায়। অনেক সুন্দর হয়েছে আপনার আজকের জবা ফুলের আর্ট। পারলে আমার জন্য পাঠিয়ে দিয়েন তো।

 2 years ago 

এরকম পেইন্টিং দেখলে চোখ ফেরানো যায় না শুনে ভালো লাগলো।

 2 years ago 

বিভিন্ন ধরনের আর্ট গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। যদি ভিন্ন কিছুর উপর আট তাহলে তো আরো বেশি দারুন লাগে। মাস্কের উপর করা জবা ফুলের আর্ট টি অসাধারণ হয়েছে আপু। আপনার সুন্দর প্রতিভা দেখে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই কোনো কিছুর উপর পেইন্টিং করলে বেশি দারুন লাগে।

 2 years ago 

মাস্কের উপরে জবা ফুলের অনেক সুন্দর পেইন্টিং তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ভিন্ন ধরনের এই চিত্র অঙ্কন করার পদ্ধতি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর চিত্র অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জবা ফুলের এই পেইন্টিং টা আমি মাস্কের উপরে করার জন্য চেষ্টা করেছি। সুন্দর হয়েছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

আপনার আর্ট গুলো অনেক সুন্দর হয়ে থাকে। মাস্কের উপরে জবা ফুলের পেইন্টিং সত্যি খুব সুন্দর হয়েছে। আমি এরকম সুন্দর আর্ট গুলো যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আর্ট করতে হলে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আর আর্টগুলো নিখুঁতভাবে অঙ্কন করা লাগে। কারণ নিখুঁত ভাবে আর্ট অঙ্কন না করলে দেখতে সুন্দর লাগে না। আর এই জন্য একটু সময়ও লাগে। তবে সময় লাগলেও অঙ্কন করার পর সুন্দর লাগে।

 2 years ago 

তুমি ঠিক বলেছ, নিখুঁতভাবে পেইন্টিংগুলো না করলে দেখতে সুন্দর লাগে না।

 2 years ago 

মাস্কের উপরে জবা ফুলের পেইন্টিংটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। কি সুন্দর করে আপনি জবা ফুলটি আর্ট করলেন।আর্ট করার ফলে মাস্কটির সৌন্দর্য বহুগুন বৃদ্ধি পেলো।ধন্যবাদ আপু সুন্দর সৃজনশীল কাজটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি সবসময় সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এগুলো করার জন্য চেষ্টা করি।

 2 years ago 

আপু আপনার আইডিয়াটা কিন্তু দারুণ। সব সময় আপনার মাধ্যমে নতুন নতুন পোস্ট দেখতে পাই। আজকে খুবই সুন্দরভাবে মাক্সের ওপর জবা ফুলের পেইন্টিং করেছেন। ভীষণ ভালো লাগলো আপু আপনার আর্ট ধন্যবাদ।

 2 years ago 

মাস্কের উপর পেইন্টিং করার আইডিয়া দারুন ছিল শুনে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64404.55
ETH 1876.80
USDT 1.00
SBD 0.36