আর্ট :- রোমান্টিক কাপল এর পেইন্টিং।

in আমার বাংলা ব্লগlast year

20241017_133012.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রোমান্টিক কাপল এর পেইন্টিং করলাম।

প্রতিনিয়ত পেইন্টিং করতে করতে নতুন পেইন্টিং করতে গেলে অনেক বেশি ভাবতে হয়। হঠাৎ করে ভাবলাম একটা রোমান্টিক কাপলের পেইন্টিং করি। আর যেখানে থাকবে দুই দিকে দুইটা দৃশ্য। এরকম পেইন্টিং গুলো আমি অনেকবার দেখেছিলাম। আর একটা পেইন্টিং এর মধ্যে দুইটা কালার হলে দেখতেও বেশ ভালো লাগে। তাই জন্য আমিও ভাবলাম এরকম একটা পেইন্টিং করি। আমার কাছে এমনিতেই দেখতে অনেক বেশি ভালো লেগেছে। পুরো পেইন্টিংটা করার পর এর ফাইনাল আউট ফুট বেশ ভালোই হয়েছে দেখলাম। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি এক্রোলিক কালার ব্যবহার করেছি। এক্রোলিক কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

20241017_133001.jpg

আঁকার উপকরণ

• আঁকার বোর্ড
• এক্রোলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG20240509085748.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বোর্ড নিলাম। এরপর আমি নীল এবং আকাশী কালার দিয়ে এক পাশের অংশটাকে রং করে নিলাম।

IMG-20250217-WA0021.jpg

ধাপ - ২ :

এরপরে আমি সাদা রং দিয়ে উপরের অংশে কিছু মেঘ এবং একটা চাঁদ এঁকে নিলাম।

IMG-20250217-WA0022.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি নিচের অংশ থেকে একটা পাড় এঁকে নিলাম । এরপর একটা ছেলেকে এঁকে নিলাম। এরপর কয়েকটা পাখি এঁকে নিলাম। এরপর অন্য পাশে লাল এবং সাদা কালার দিয়ে রং করে নিলাম।

IMG-20250217-WA0024.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি এক পাশের অংশে সাদা কালার দিয়ে কিছু মেঘ এবং একটা সূর্য এঁকে দিলাম।

IMG-20250217-WA0025.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি উপরের অংশে কয়েকটা গাছের ডালপালা এঁকে নিলাম। এরপর নিচের অংশে কালো রং দিয়ে একটা পাড় এঁকে নিলাম।

IMG-20250217-WA0026.jpg

ধাপ - ৬ :

এরপর আমি পাড়ের উপরে একটা মেয়েকে এঁকে নিলাম।

IMG-20250217-WA0027.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

20241017_133030.jpg

20241017_133001.jpg

20241017_133012.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year 

বাহ বেশ সুন্দর তো। বেশ দারুণ লাগছে আপনার পেইন্টিং টা আপু। রোমান্টিক কাপলের পেইন্টিং টা অসাধারণ করেছেন আপনি। খুবই সুন্দর উপস্থাপন করেছেন পোস্ট টা। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে।।

 last year 

Screenshot_2025-03-16-10-44-00-42_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-03-16-10-41-15-98_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

দুটি কালার ও দুটি দৃশ্য মিলিয়ে খুব সুন্দর একটি রোমান্টিক কাপল এর পেইন্টিং শেয়ার করেছেন। আপনার এই পেইন্টিং খুব ভালো লেগেছে। আপনি বরাবরই খুব ভালো পেইন্টিং করেন। এই ধরনের পেইন্টিং করতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও খুব ভালো লাগে। দুটি কালার দেওয়াতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

পেইন্টিং টা এত সুন্দর ভাবে করতে পেরে খুব ভালো লেগেছে।

 last year 

রোমান্টিক কাপল এর পেইন্টিং অসাধারণ হয়েছে আপু। দেখে চোখ জুড়িয়ে গেল। দুটি মানুষের সঙ্গে কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। দেখে বোঝা যাচ্ছে প্রফেশনাল প্রিন্টিং। আমাদের মাঝে দৃষ্টিনন্দন পেইন্টিং শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর পেইন্টিং গুলো করার জন্য।

 last year 

আপনার প্রেইন্টিং আমার কাছে অনেক ভালো লাগে। তবে আজকের প্রেইন্টিং সত্যি স্পেশাল। প্রেইন্টিং দেখতে অনেক ভালো লেগেছে। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আজকের এই পেইন্টিংটি স্পেশাল শুনে ভালো লাগলো।

 last year 

আপনার পেইন্টিংটি দারুন হয়েছে আপু। দুদিকে দুরকমের কালার কম্বিনেশন দেয়াতে চমৎকার হয়েছে। রোমান্টিকতার ছোয়া ফুটে উঠেছে আপনার পেইন্টিংটিতে।

 last year 

ভিন্ন ভিন্ন কালার কম্বিনেশন দেওয়াতে চমৎকার হয়েছে শুনে ভালো লাগলো।

 last year 

দুটি পেইন্টিং একসাথে মিলিয়ে দারুন লাগছে আপু। পেইন্টিং এর মধ্যে রোমান্টিক ব্যাপারটা দারুন ভাবে ফুটে উঠেছে। এরকম রোমান্টিক আর্টগুলো করতে বেশ ভালোই সময় লাগে। আপনি অনেক ভালো আর্ট করেন। তাই হয়তো খুব একটা বেশি সময় লাগেনি। আমাকে করতে দিলে তো সারাদিন লেগে যেত। যাইহোক আপু, আপনার করা পেইন্টিং টি সবাই চমৎকার হয়েছে। এত চমৎকার উপস্থাপনায় শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

আমার পেইন্টিংটা চমৎকার হয়েছে শুনে অনেক বেশি খুশি হলাম।

 last year 

বাহ দারুন একটি পেইন্টিং করেছেন আপু। আপনার শেয়ার করা প্রতিটি পেইন্টিং আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে রোমান্টিক কাপল এর দারুন পেইন্টিং করেছেন। আর্ট এর প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

আমার করা সবগুলো পেইন্টিং আপনার কাছে ভীষণ ভালো লাগে শুনে খুশি হয়েছি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 62740.17
ETH 1696.82
USDT 1.00
SBD 0.40