স্বরচিত কবিতা : " হ্রদয়ের কল্পনা "
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।
কবিতার মূলভাব
মানুষ যেন প্রকৃতির সৃষ্টির মাঝে বিলীন হয়ে থাকে। প্রকৃতি যেমন এক এক ঋতুতে এক এক পরিবর্তন হয় তেমনি মানুষও যেন সবকিছু সাথে মিশে থাকে। তবেই সব কিছুর মাঝেও যেন নিজের ভালোবাসাটাকে কখনোই হারানোর কথা চিন্তা করা যায় না। চারপাশের পরিবেশ যেমনই হোক না কেন ভালোবাসা একই রকম থাকে। দিন কিংবা রাত পরিবর্তন যেটাই হোক, ভালোবাসার কোন পরিবর্তন হয় না। ভালোবাসার মানুষের কাছ থেকে নিজের আশা ভরসা কখনোই কমেনা। সকল পারিপার্শ্বিক পরিস্থিতি যেমনই হোক না কেন নিজের কাছের মানুষ কিংবা ভালোবাসার মানুষের কাছে পরিস্থিতিটা সব সময় একই রকমই থাকে । কাছের মানুষের কাছ থেকে এক্সপেক্টেশন কখনোই আসলে কমেনা। সব সময় ভালো এবং সুন্দর সময়ের অপেক্ষায় আমরা সব সময় থাকি।
" হ্রদয়ের কল্পনা "
গ্রীষ্মের উষ্ণময় দিনেও ,
আমি শীতকালীন শীতলতা।
ভীষণ ক্ষুদার্থ থাকলেও,
আমি তীব্র চঞ্চলতা।
তবুও অনুভব করি তোমারি কথা,
ভালোবাসা মাখা হ্রদয়ের কল্পনা।
মুগ্ধতা জাগায় তোমারই ভাবনায়,
আশার আলো জাগায় তোমারই স্পর্শতা।
শরতের সুন্দর প্রকৃতিতেও,
আমি নির্জিব এক প্রাণী।
চারিপাশের কলরব আবহাওয়াতেও
আমি সজীব এক প্রাণী।
তবুও যেন তোমারি প্রতীক্ষায়,
দিনরাত প্রহর গুনী।
তবুও যেন তোমারি আশায়,
ভালোবেসে সুখের পূর্ণতা আপনি।
আমি বর্ষাকালের মাঝেও,
কাঠফাটা রোদ্দুর হয়ে থাকি।
আমি কালো মেঘের আড়ালে,
সাদা মেঘ হয়ে ভাসি।
তবুও মনে হয় চোখের সামনে তুমি,
চোখ বন্ধ করলেও দেখি তোমায়।
হারিয়ে যেতে চাই শুধু তোমারই মাঝে,
ভালোবাসায় আটকে রাখে আমায়।

পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| লেখক | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
https://x.com/TASonya5/status/1854364121640394958?t=WEzdYit1xMBJaGZdlpXJxw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে সহজ সরল ভাষায় কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটা লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে। হ্রদয়ের কল্পনা ভালোবাসার মানুষকে রেখে বেশ দারুন কবিতা লিখে তুলে ধরেছেন সকলের মাঝে। ধন্যবাদ এত সুন্দর ভাবে কবিতা লিখে শেয়ার করার জন্য।
এত সুন্দর করে এই কবিতা লিখতে পেরে ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে কবিতাটা পড়ার জন্য।
বাহ আপনি তো খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।হ্রদয়ের কল্পনা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে চারপাশে যা থাকে ভালোবাসা কখনো কমে না। তবে আপনার কবিতাগুলো এমনিতে অসাধারণ হয়। চমৎকার ভাষা দিয়ে কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আমার কবিতাটি আপনার কাছে পড়ে ভালো লাগলো শুনেই তো খুশি হলাম।
অনেক সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। আপনার লেখা কবিতা গুলো সব সময় ভালো লাগে আমার। ঠিক তেমনি ভালো লাগার ছিল আপনার লেখা আজকের এই কবিতা। অনেক সুন্দর লিখেছেন। কবিতা আবৃত্তি করে মুগ্ধ হলাম।
এরকম কবিতা সব সময় শেয়ার করে যাওয়ার জন্য চেষ্টা করবো।
আপনার লেখা কবিতা পড়ে খুবি ভালো করে লেগেছে আমার। আপনার কবিতার ভাষাগুলো অসাধারণ হয়েছে। খুবই সুন্দর ভাবে হৃদয়ের কল্পনার মুহূর্তগুলো যেন ফুটিয়ে তুলেছেন।
আমার কবিতার ভাষাগুলো অসাধারণ হয়েছে শুনে ভালো লেগেছে। ধন্যবাদ।
হৃদয়ের কল্পনা শিরোনামে কবিতাটি দারুন লিখেছেন আপু। এ যেন এক প্রেমময়ে কাব্য।
অন্তহীন শুভকামনা আপনার জন্য প্রিয় আপু।
এরকম কবিতা গুলো আমি অনেক পছন্দ করি। তাইতো লেখার জন্য চেষ্টা করি।
আপনার এতো দুর্দান্ত কবিতা পড়ে খুব ভালো লাগলো। কবিতার প্রতিটি ছন্দ বেশ অসাধারণ হয়েছে। হৃদয়ের ভালোবাসার অনুভূতি কবিতার ছন্দে প্রকাশ করেছেন। বিশেষ করে এই লাইন গুলো আমার কাছে খুব ভালো লেগেছে।
এতো সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
কবিতার এই লাইনগুলো আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। এভাবে আমার পাশে থাকার জন্য।