স্বরচিত কবিতা : " এলোমেলো পাহাড় "

in আমার বাংলা ব্লগlast year

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20250526_210404_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

আমাদের জীবনে এমন সব ঘটনা ঘটে, আমরা আসলে বুঝতেই পারি না যে জীবনে কি ঘটতে চলেছে। তাছাড়া অচেনা কিছু ব্যথা যেন আমাদের জীবনের সাথে মিশে থাকে। আমরা যতই জীবনকে সহজভাবে তুলে ধরার চেষ্টা করি, ততই যেন আমাদের জীবনের ব্যথা বেড়ে যায়। জীবনে আসলে অনেক সেক্রিফাইজ এর মধ্যে কাটাতে চাই। জিবনে ভালোবাসার মায়া অনেক বেশি। আর এই ভালোবাসা অনেক সময় জীবনটাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়। আবার অনেকেই ভালোবাসা নিয়ে সারা জীবন সুন্দরভাবে কাটিয়ে দেয়। তবে আমি মনে করি জীবনে চলতে হলে লড়াই করে চলতে হয়। যা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা চাইলে সব কিছুই সম্ভব। সুন্দরভাবে নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়া। সুখে দুঃখে অফুরন্তভাবে নিজের জীবনটাকে কাটিয়ে দেওয়া।

" এলোমেলো পাহাড় "

জীবনটা এক এলোমেলো পাহাড়,
হয়ে গেছে অনেক উঁচু।
ঠিক হবার নেই তো কথা,
জীবনে আমার ‌অচেনা ব্যথা।

অচিন মায়ায় আটকা পড়েছি,
কি হবে জানিনা আমার।
ভালোবাসার মায়াজালে জড়িয়ে,
সর্বনাশ হয়েছে আমার।

নিশ্চুপ, নীরবে থাকি আমি,
কখনো কি ভেবেছো তুমি।
নিজের কাছে নিজেই অচেনা
জীবন নিয়ে পড়েছি দোটানায়।

একুল, ওকুল দুই কুল গেল,
কিছুই বেঁচে রইলোনা আমার।
জীবনটা অনেক কঠিন মায়া,
কিছুতেই ছাড়ছে দুঃখের ছায়া।

মাথায় যেন আগুনের পরশ,
হয়ে গেছি আমি অজানার পথিক।
গন্তব্যের কোনো নেইতো ঠিক,
জীবনে আমি হয়েছে কষ্টের পথের পথিক।

দুচোখে আমার অফুরন্ত স্বপ্ন,
ভেঙে হয়েছে খানখান।
আর কি পারবোনা জোড়া লাগাতে,
হারিয়েছি আমি জীবনের সম্মান।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60573.65
ETH 1550.46
USDT 1.00
SBD 0.47