আর্ট :- ক্যানভাসে অসাধারণ একটি দৃশ্যের পেইন্টিং।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি দৃশ্যের পেইন্টিং করলাম।
বেশ কিছুদিন আগে ক্যানভাস নিয়ে বসে ছিলাম পেইন্টিং করতে। ক্যানভাসে পেইন্টিং করতে মোটামুটি আমার ভীষণ ভালোই লাগে। এজন্য অনেক সুন্দর একটা দৃশ্য সিলেক্ট করেছিলাম পেইন্টিং করার জন্য। এই পেইন্টিং এ মূলত একটি সুন্দর গ্রামের দৃশ্য দেওয়ার চেষ্টা করলাম। যেখানে ছিল ঘরবাড়ি এবং গাছপালা দিয়ে ঘেরা। ছিল খুব সুন্দর একটা নদী এবং এর পাশে বড় একটা গাছ। এই সব কিছু দিয়ে পুরো দৃশ্যটাকে আঁকার চেষ্টা করলাম। পেইন্টিং টা পুরো কমপ্লিট করার পর দেখলাম অসাধারণ একটা লুক এসেছে। তবে এই পেইন্টিংটা করেছিলাম আমাদের মেহেরপুরের ব্লগারদের গিফট করার জন্য। এটা অলরেডি গিফট করে দেওয়া হয়েছে। এই পেইন্টিংটা যার কাছে রয়েছে সে নিশ্চয়ই এখন পোস্টটা দেখতে পাবেন। আর পেইন্টিংটা নিশ্চয়ই তার অনেক পছন্দ হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি অ্যাক্রলিক কালার ব্যবহার করেছি। অ্যাক্রলিক কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।
আঁকার উপকরণ
• ক্যানভাস
• অ্যাক্রলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি ক্যানভাস নিলাম। এরপর উপরের অংশে হালকা লাল কালার এবং নিচের অংশে একটু নীল কালার দিয়ে রং করে নিলাম।
ধাপ - ২ :
এরপর এর নিচের অংশে আরো একটু হালকা কালার দিয়ে রং করে নিলাম। মাঝখানের অংশ টার মধ্যে লাল কালার দিয়ে রং করা শুরু করি।
ধাপ - ৩ :
এরপরে মাঝখানের অংশটাতে দুই তিনটা কালার মিক্সড করে রং করে নিলাম।
ধাপ - ৪ :
এরপর ঘরের নিচের অংশ এবং দুই পাশের অংশে সবুজ কালারের সাথে কালো রং মিশিয়ে রং করে নিলাম।
ধাপ - ৫ :
এরপরে একপাশের অংশে কফি কালার দিয়ে অনেক বড় একটা গাছের ডালপালা এঁকে নিলাম। এরপর মাঝখানের অংশে একটা কপি কালার দিয়ে রং করে নিলাম।
ধাপ - ৬ :
এরপরে আমি সবুজ কালার দিয়ে গাছের কতগুলো পাতা এঁকে দিলাম। এবং মাঝখানের অংশ একটা নারিকেল গাছের পাতা এঁকে দিলাম। এরপরে দুইটা ঘরের মধ্যে কয়টা কালার দিয়ে রং করে নিলাম।
ধাপ - ৭ :
এরপরে আমি কয়েকটা কালার দিয়ে একটু হাইলাইটস করে এঁকে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | পেইন্টিং |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|

ক্যানভাসে অসাধারণ একটি দৃশ্যের পেইন্টিং করেছেন। আপনার প্রতিটি পেইন্টিং অনেক সুন্দর হয় আপু। আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে পেইন্টিং করেন আপনার পেইন্টিং গুলো দেখেই বোঝা যায়। আসলে যে কোন কিছু একটু সময় দিয়ে তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে। এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আমি অনেক ধৈর্য ধরে এবং সময় নিয়ে এই পেইন্টিং করার জন্য চেষ্টা করেছি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
মেহেরপুরের ব্লগারদের মাঝে পেইন্টিং গিপ্ট করেছেন জেনে খুবই ভালো লাগছে।এই পেইন্টিং যে পেয়েছে সে তো অবশ্যই অনেক খুশি কারণ খুবই চমৎকার পেইন্টিং টি।দারুণ চমৎকার সুন্দর পেইন্টিং করেছেন আপু। ক্যানভাসে অসাধারণ একটি দৃশ্যের পেইন্টিং পদ্ধতি শেয়ার করেছেন। ধাপে ধাপে অসাধারণ সুন্দর পেইন্টিং পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
ক্যানভাসের মধ্যে এত সুন্দর পেইন্টিং করতে পেরে অনেক ভালো লেগেছে।
ক্যানভাসে পেইন্টিং করলে পেইন্টিং গুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়। আপনার আজকের এই পেন্টিং টা দারুন হয়েছে। যদিও অনেক আগে করেছেন। আর আজকে আমাদের মাঝে শেয়ার করছেন। আসলে এরকম কাজগুলো যদি করা হয় তখন দেখার মত হয়ে থাকে।প্রাকৃতিক আর গ্রামীণ এই দৃশ্যটা অনেক সুন্দর হয়েছে আপু। খুব ভালো লেগেছে আপনার পেইন্টিং টা দেখে।
ঠিক বলেছেন ক্যানভাসের মধ্যে পেইন্টিং করা হলে দেখতে অনেক বেশি সুন্দর হয়ে থাকে।
দারুন একটি পেইন্টিং করেছেন আপু দেখে মুগ্ধ হয়ে গেলাম। ক্যানভাস এর ওপর পেইন্টিং করলে দেখতে ভীষণ ভালো লাগে। বলতেই হবে আপনার হাতে জাদু আছে। আপনার তৈরি করা সবগুলো পেইন্টিং আমার কাছে অসম্ভব ভালো লাগে। আজকে খুবই সুন্দরভাবে একটি পেইন্টিং করেছেন আর প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপু।
আমার করা এই পেইন্টিংটা দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুবই ভালো লেগেছে।
আপনার ক্যানভাস পেইন্টিং গুলো দেখে বড় ভালো লাগে। যত্ন করে আর নিখুঁত ক্যানভাস পেইন্টিং করেন আপনি। এই ছবিটাতে ও কালার কম্বিনেশন থেকে শুরু করে দৃশ্যটি অপূর্ব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার হাতের এবং তুলির জবাব নেই।
আমার এই পেইন্টিং এর কালার কম্বিনেশন সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পেরে ভালো লাগলো।
আপনি কিন্তু বেশ দারুন একজন আর্টিস্ট। এর আগেও আপনার করা বেশ কিছু আর্ট দেখেছি। আজও দেখলাম। অসাধারণ আর্ট করেন আপনি। আপনার আর্ট দেখে কিন্তু যে কেউ মুগ্ধ হযে যাবে। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমি দক্ষতাকে কাজে লাগিয়ে সব সময় পেইন্টিং করার জন্য চেষ্টা করি। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।
আপনার সব ধরনের পেইন্টিং আমার খুব ভালো লাগে। তবে গ্রামীণ দৃশ্যের পেইন্টিং গুলো একটু বেশি ভালো লাগে। আজকের পেইন্টিংটাও দারুন ছিল আপু। গ্রাম বাংলার খুব সুন্দর একটা দৃশ্যকে ফুটিয়ে তুলেছেন। কম্বিনেশন থেকে শুরু করে সবকিছু দারুণ ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পেইন্টিং শেয়ার করার জন্য।
কালার কম্বিনেশন থেকে শুরু করে সবকিছু অনেক বেশি দারুণ হয়েছে, এটা শুনেই তো আরো উৎসাহিত হলাম।
আপনি দারুন পেইন্টিং করেন আপু।আপনার পেইন্টিং সব সময়ই ভালো লাগে। আপনি গ্রামীন দৃশ্যগুলো খুব সুন্দর পেইন্টিং করেন। আমার খুব ভালো লাগে আপনার পেইন্টিংগুলো।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
গ্রামীণ এরকম দৃশ্য গুলো আমার খুবই পছন্দের। তাইতো পেইন্টিং করে নিলাম।