আপু আমি নিজে কখনও তৈরি করিনি তবে আমার মা কে দেখেছি পারফেক্ট ভাবে বানাতে। মা যখন বানাতো তখন বসে বসে দেখতাম কিভাবে বানাতো। মা কে কখনও ময়দা দিতে দেখিনি। শুধু চালের গুঁড়া দিয়ে বানাতে দেখেছি। তাছাড়া আমার মা সব সময় ব্যাটার তৈরি করে আধা ঘন্টা রেখে দিতো। এরপর লোহার কড়াই এ ডুবো তেলে ভাজতে দেখেছি আর একদম নরম তুলতুলে হতো। আমার মনে হচ্ছে ময়দা দেওয়াতে এমন হয়েছে। যাই হোক আপনার পিঠা দেখে লোভ লেগে গিয়েছে। তবে অবশেষে আপনি সুজি দিয়ে নরম বানাতে পেরেছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।