ভাইয়া আপনি খুব সুন্দর একটি টপিক আলোচনা করেছেন। ঠিক বলেছেন সৃষ্টিকর্তা আলাদা আলাদা মানুষ তৈরি করেছেন বলেই হয়তো আজ সবার মধ্যে ভিন্নতা রয়েছে। তবে একদিক থেকে যেমন ভালো হয়েছে তেমনি অন্যদিকে ঝামেলাও রয়েছে। সাধারণত রাগের বিষয় চিন্তা করলেই বুঝা যায় সবার মাঝে কতটা ভিন্নতা রয়েছে। একজন রাগ কন্ট্রোল করতে পারে আরেকজন তা পারে না। তবে এই রাগ কন্ট্রোল করতে না পারলে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। অনেকে তো রাগের বশে ভুল পথে চলে যায়। যারা রাগের সময় শান্ত থাকতে পারে তারাই জয়ী হয়। যাদের রাগ বেশি তাদের চর্চার মাধ্যমে হলেও কন্ট্রোল করা শেখা উচিত। তাহলেই জীবনে সুন্দর মুহূর্ত কাটাতে পারবে।