You are viewing a single comment's thread from:

RE: প্রাকৃতিক সৌন্দর্য

in আমার বাংলা ব্লগ2 years ago

ভাইয়া সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রকৃতির সেই সৌন্দর্য যেনো এখন আর আগের মত খুঁজে পাওয়া যায় না। সত্যিকারের সৌন্দর্য উপভোগ করতে হলে একদম শহর ছেড়ে গ্ৰামের গভীরে যেতে হয়। ভীষন্ন মনে আনন্দ ফিরিয়ে আনতে হলে প্রকৃতিতে একাকীত্ব সময় কাটানো উচিত। আপনি সেটাই করতে বিকাল বেলা নিশ্চয়ই বের হয়েছিলেন। তবে সেই প্রকৃতির কিছু ফটোগ্রাফি তুলতে পারলে হয়তো আমরাও একটু উপভোগ করতে পারতাম। তবে ছাদে গিয়ে কিন্তু দুটি ফুলের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। গোলাপ ফুল আর রেইন লিলি দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। প্রকৃতির সৌন্দর্য এতটাই সুন্দর যা বারবার আমাদের মুগ্ধ করে। তাইতো শহর ছেড়ে গ্ৰামে ফিরে যেতে ইচ্ছে করে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64037.03
ETH 1842.56
USDT 1.00
SBD 0.38