You are viewing a single comment's thread from:

RE: ঈদের ব্যস্ততম তিনটি দিন

in আমার বাংলা ব্লগ2 years ago

এ'তো দেখছি আপনার ঈদ নয় একটা যুদ্ধের সময় পার করেছেন। এত কাজ কিভাবে করলেন,আমি হলে তো কেউ খুঁজেই পেতো না। আমার আবার অতিরিক্ত কাজ দেখলে ঘুম চলে আসে। কিন্তু কিছুই করার নেই নিজের সংসার তো নিজেকেই সামলাতে হবে। আমার আবার ঈদে এত প্রেসার পড়ে না, কারণ শ্বশুর বাড়ি যাই আর শ্বাশুড়ি মা'ই সব করেন। তারজন্য এতটা কষ্ট হয় না। আপনার এত রান্নাবান্নার কথা শুনে আমার মাথা ঘুরাচ্ছে। টেবিল সাজানো দেখেই বুঝা যাচ্ছে অনেক ধরনের আইটেম তৈরি করেছেন। তারপর আবার গ্ৰামে যাবেন বলে ভাইয়ার জন্য সব ধরনের খাবার রেডি করে রেখে গিয়েছেন জেনে ভালো লাগলো। আপনার যাত্রা শুভ হোক এই দোয়া রইল।

Sort:  
 2 years ago 

ঈদের সময় কাজের মানুষ না থাকলে তখন অনেক প্রেসার যদিও আপনার ভাই অনেক সাহায্য করেছে । তারপরও কষ্ট করে সবকিছু রেডি করতে হয়েছিল । আর বাবার বাসায় যাওয়া সেটা তো একটা আনন্দের ব্যাপার সে জন্য আনন্দে সবকিছু রেডি করেছিলাম । আপনারা তো গ্রামে ঈদ করতে পারেন আমাদের তো সেই সুযোগটাও নাই । কারণ বাবার বাসা সেটাও শহরে গ্রামে কখনো যাওয়ার সুযোগ হয়ে ওঠে না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64488.03
ETH 1865.18
USDT 1.00
SBD 0.38