You are viewing a single comment's thread from:

RE: ভারাক্রান্ত মন | বড্ড খারাপ লাগছে

in আমার বাংলা ব্লগ2 years ago

ঠিক বলেছেন ভাইয়া বাহিরে থেকে দেখে একদমই বোঝার উপায় নেই কার ভিতরে কি চলছে, সবাই ভিতরের কষ্ট গুলো লুকিয়ে খুব সুন্দর ভাবে ভালো থাকার অভিনয় করে যাচ্ছে। কিন্তু যখন সেই কষ্ট গুলো তীব্র হয়ে যায় তখন প্রকাশ না করে পারেনা। আপনার বান্ধবী রুম্পার অবস্থাও তাই হয়েছে। একটা মেয়ে যখন দেখে তার আর সামনে পা বাড়ানোর মতো শক্তি নেই, তখনই তার সুন্দর জীবন ত্যাগ করে। হয়তো রুম্পার জীবনে কোনো কিছুর অভাব ছিল না,তবে সে যাকে ভালোবেসে বিয়ে করেছে তার কাছ থেকে হয়তো এমটা আশা করেনি। ভালো মেয়েরা চিন্তা করে জীবনে একবারই বিয়ে হয় আর সন্তান হয়ে গেলে তাকে ছাড়া কখনও সম্ভব নয়। সেই দুর্বল জায়গাই কিছু কাপুরুষ রয়েছেন যারা বেছে নেয় আর নিরুপায় হয়ে রুম্পার মতো মেয়েরা এই পৃথিবী ছেড়ে চলে যায়। সত্যি এই পৃথিবীর মানুষ গুলো কতটা নিষ্ঠুর ও অসহায়।

Sort:  
 2 years ago 

জীবনে আরও বাস্তবিক হতে হয় আপু, রুম্পার সঙ্গে যেটা ঘটেছে সেটা সত্যিই দুঃখজনক। তবে এ থেকে সবার সচেতন হওয়া উচিত।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64201.88
ETH 1871.04
USDT 1.00
SBD 0.35