You are viewing a single comment's thread from:

RE: পারিবারিক শিক্ষা।

in আমার বাংলা ব্লগ2 years ago

আপু খুব সুন্দর কথা বলেছেন, একটা শিশু আয়নার মতো পরিষ্কার আর সে যা কিছু শিখে সব তার পরিবার থেকেই শিখে। পরিবার তাকে যেই শিক্ষা দেয় সে তাই শিখে। কোনো পরিবার চায় না তার সন্তান খারাপ শিক্ষা পাক। কিন্তু যখন সে বড় হয় তখন সে খারাপ বন্ধু বান্ধবের আড্ডায় খারাপ পথে চলে যায়। তারজন্য ও কিন্তু পরিবার দায়ী। কারণ সন্তান কে ভালো বন্ধু নির্বাচন করে দেওয়ার দায়িত্ব পরিবারের। কিন্তু যেই সময় বন্ধু নির্বাচন করার সময় আসে তখন পরিবার সন্তান কে একা ছেড়ে দেয়। সেজন্যই পরিবার থেকে ভালো শিক্ষা পেলেও তারা খারাপ সঙ্গীর সাথে মিশে খারাপ হয়ে যায়। ঠিক বলেছেন আপু আমাদের সবার উচিত সন্তানদের ভালো শিক্ষা দেওয়া যাতে সে সবাইকে সম্মান করে ও ভালোবাসে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.086
BTC 58544.57
ETH 1575.66
USDT 1.00
SBD 0.38