You are viewing a single comment's thread from:

RE: হঠাৎ বিপদ।

in আমার বাংলা ব্লগ2 years ago

এবারের ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিবেশ স্বাভাবিক হলেও ক্ষয়ক্ষতি পোষাতে অনেকটা সময় লেগে যাবে। যাই হোক সে দিন রাতে এত বড় রিস্ক না নিলেও পারতেন। এবারের ঘূর্ণিঝড় খুবই ভয়ংকর ছিল আর এতে আপনাদের ক্ষতি হতে পারতো। তবে বাধা বিপত্তি কাটিয়ে সুস্থ ভাবে বাসায় এসেছেন জেনে ভালো লাগলো। কিন্তু আপনার এই খামখেয়ালির জন্য আপনার মা অসুস্থ হয়ে পড়ে জেনে খারাপ লাগলো। যাদের ব্লাড প্রেসার থাকে তাদের টেনশন না দেওয়াই ভালো। আপনার জন্য চিন্তা করে আপনার মা অসুস্থ হয়ে পড়েছে,তাও আবার এমন একটি সময় যেই সময় বাহিরে যাওয়াও অসম্ভব। অবশেষে সবকিছু নরমালে আনতে পেরেছেন এটাই শুকরিয়া। সত্যিই যখন বাবা মা অসুস্থ হয়ে পড়ে তখন যেন দুনিয়াটা অন্ধকার লাগে। ভাইয়া আপনার মায়ের জন্য অনেক অনেক দোয়া রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 59075.38
ETH 1575.02
USDT 1.00
SBD 0.38