You are viewing a single comment's thread from:

RE: কাঁচা তাল।

in আমার বাংলা ব্লগ2 years ago

ঠিক বলেছেন ভাইয়া যারা বিভিন্ন ধরনের ফল বিক্রি করে তারা ফল ধরলেই বলতে পারে কোন ফল ভালো আর কোন ফল খারাপ রয়েছে। ভাইয়া এখনও কাঁচা তাল খাওয়া হয়নি তবে অনেক বার কিনতে গিয়ে মন মতো হয়নি বলে ফিরে এসেছি। ছোটবেলার সেই স্বাদ এখন আর কোনো কিছুতে পাওয়া যায় না। আমিও যখন গ্ৰামে ছিলাম তখন প্রচুর কাঁচা তাল খেতাম। তখন তালের এত মূল্য ছিল না। তাল কেন কোনো ফলেরই এত অভাব ছিল না। কিন্তু বর্তমানে গ্ৰামেই ফলের অভাব বেশি হয় আর প্রচুর দাম দিয়ে কিনে খেতে হয়। তবে আমার বাবা বলতো সিজনের ফল যতই দাম থাকুক একবার হলেও খেতে হয়। তারজন্য সিজনের শুরুতেই মোটামুটি সব ফল খাওয়া হতো। তালের শাঁস দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায় আর সেগুলো খেতেও খুব ভালো লাগে। কাঁচা তাল খাওয়ার খুব সুন্দর অনুভূতি শেয়ার করেছেন,পড়ে খুব ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61668.19
ETH 1699.52
USDT 1.00
SBD 0.38