You are viewing a single comment's thread from:

RE: আত্মকথা।

in আমার বাংলা ব্লগ2 years ago

আপু আপনার মনের ভিতরে লুকিয়ে থাকা আত্নকথা খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আমারও মনের ভিতরে তেমনি অনেক কথা ঘুরতে থাকে কিন্তু লিখতে গেলে আর পারিনা। সত্যিই এই জীবন ছোট বলা যাবে না কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা অনেক কিছু শিখছি আর দেখতেও পাচ্ছি। কখনো সুখ এসে ধরা দিয়েছে কখনও বা দুঃখের সাগরে ভেসে গিয়েছি। কিন্তু সুখের সময়টা তাড়াতাড়ি চলে গেলেও, দুঃখের সময় পার করা খুবই কঠিন আর তখনই মনে হয় জীবটা অনেক বড়। তবে আপু আপনার অদ্ভুত প্রশ্নের উত্তর একটাই আমরা কখনো এই পৃথিবীতে নিজের ইচ্ছেতে আসি না। তারজন্যই তো পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কান্না শুরু করি। তবে হ্যাঁ এটা ঠিক বলেছেন আল্লাহ তায়ালা আমাদের পরীক্ষা করার জন্যই বরং এই পৃথিবীতে পাঠিয়েছেন। যাই হোক আপনার মনের ভিতরে লুকিয়ে থাকা হাজারো কথা নিয়ে লেখা আত্নকথা পড়ে খুব ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65978.73
ETH 1941.53
USDT 1.00
SBD 0.38