You are viewing a single comment's thread from:

RE: মাকে নিয়ে দীর্ঘদিন পর ঘুরাঘুরি ও খাওয়া দাওয়া (পর্ব-১)

in আমার বাংলা ব্লগ2 years ago

আপু এটা ঠিক বলেছেন পুরো পরিবার আগের মতো একসাথে কখনো হওয়া যাবে না ঠিকই কিন্তু হতে পারলে খুব ভালো হতো। সবাই একসাথে হলেও একজন মানুষের জন্য যেন সবাই আলাদা রয়েছি। আপনার মতো আমারও বাবা নেই তাই যখন পরিবারের বাকি সবাই একসাথে হই তখন মনে হয় এই একজন মানুষ কে ছাড়া পরিবার যেনো অসম্পূর্ণ রয়ে গিয়েছে। যাই হোক অনেক দিন পর আপনার মা কে নিয়ে ভাই বোনেরা মিলে ঘুরতে গিয়েছেন জেনে খুব ভালো লাগলো। রাতের বেলা অটোরিকশায় এভাবে ঘুরতে আমার কাছেও অনেক ভালো লাগে। তবে রিকশা হলে আরও ভালো হয় কিন্তু মানুষ বেশি থাকলে অটোরিকশাই ভালো। আপনার ফুচকার কথা শুনে তো আমার খুব খেতে ইচ্ছে করছে। রাতের বেলা রাস্তার পাশে বসে ভাইবোনেরা মিলে এভাবে ফুচকা খাওয়ার আনন্দই আলাদা। ঘোরাঘুরি করে আপনার মা নিশ্চয়ই অনেক খুশি হয়েছে। আপনারা এরপর লাচ্ছি খেতে পেরেছেন কিনা জানার অপেক্ষায় রইলাম।

Sort:  
 2 years ago 

আপু যেহেতু আপনার বাবা নেই তাহলে আপনি আমার অনুভূতিটা বুঝতে পেরেছেন ।আর হ্যাঁ সেদিন মা বেশ খুশি হয়েছিল অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। সময় পেলে আপনিও আপনার মাকে নিয়ে ঘুরে বেড়াবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64221.43
ETH 1875.31
USDT 1.00
SBD 0.38