You are viewing a single comment's thread from:

RE: যে বয়সে আমি নিজের শখ মেটানোর কথা সেই বয়সে দুঃখের সাগরে জীবন যুদ্ধে অবতীর্ণ।

in আমার বাংলা ব্লগ2 years ago

ভাইয়া এই হতাশা সবসময়ই সবাইকে গ্ৰাস করে। যতদিন মায়ের আঁচলের তলে আর বাবার হোটেলে থাকা হয় তখন দুঃখ কষ্ট কি আর এই পৃথিবী কেমন বুঝা যায় না। তখন চারপাশের সবকিছুই রঙিন মনে হয়। কিন্তু যখন এই ছায়াতল থেকে বের হয়ে আসা হয় তখনই বুঝা যায় এই পৃথিবীটা কত কঠিন। তখন অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তবে এই অবস্থায় হাল ছেড়ে দিলে চলবে না। নিজেকে শক্ত হাতে সবকিছু তখন সামলাতে হয়। তাছাড়া সবচেয়ে বড় বিষয় হলো এই সময়টা আল্লাহ্ তায়ালার উপর ভরসা রাখতে হয়। তিনিই সবকিছুর সমাধান করে দেবেন। তিনি আমাদের সবসময়ই বিভিন্ন পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দেন আর আমাদের উচিত ধৈর্য ধরে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। আপনার জন্য শুভকামনা রইল যাতে আপনার সব হতাশা কেটে যায়। ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

আসলে আপু কিছু কিছু মুহূর্তে ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায়। তখন বেঁচে থাকাটাই ব্যর্থ মনে হয়। মূল্যবান অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64499.14
ETH 1878.77
USDT 1.00
SBD 0.38