You are viewing a single comment's thread from:

RE: পৃথিবীটা কি শুধুই মানুষের নাকি সবার।

in আমার বাংলা ব্লগ3 years ago

ভাইয়া আপনার পোস্ট পড়ে আমার মায়ের বাসার বিড়ালের কথা মনে পড়ে গেল। আমার মা বিড়াল পোষে আর পাশের ফ্লাটের মানুষ তা ভালো চোখে দেখেনি। এই নিয়ে তাদের সাথে একবার অনেক কথা কাটাকাটি হয়। একদিন মা যখন গ্ৰামের বাড়ি গিয়েছে তখন থেকে বিড়াল খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আমরা নিশ্চিত তাঁরাই মেরে ফেলেছে। কারণ ঝগড়া হওয়ার সময় বলেছিলো আরেক দিন আসলে বিষ খাইয়ে মেরে ফেলবে। আমার মা তখন খুব কষ্ট পেয়েছিলো। আপনার বন্ধুর কুকুরের সাথেও একই ঘটনা ঘটেছে আর যে প্রাণী পোষে সে বুঝে সেই প্রাণী হারিয়ে গেলে কতটা কষ্ট হয়। ঠিক বলেছেন ভাইয়া এই পৃথিবী মানুষের একার নয়। এখানে মানুষের যেমন অধিকার রয়েছে তেমনি জীবজন্তুরও অধিকার রয়েছে। তারাও এই প্রকৃতির একটি অংশ।

Sort:  
 3 years ago 

আপু, আপনার মায়ের পোষা বিড়ালের সঙ্গেও যে এমন ঘটনা ঘটেছিল, এটা জেনে বেশ ব্যথিত হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62465.76
ETH 1783.41
USDT 1.00
SBD 0.38