You are viewing a single comment's thread from:

RE: "শীতে আমার ফুল বাগান"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ4 years ago

আমি যখন গ্রামে ছিলাম তখন বাড়ির সামনে অনেক ফুলের গাছ লাগানো হতো। এখন অবশ্য বারান্দায় আছে দু'য়েকটি। আমারও আপনার মতো এবার তেমন লাগানো হয়নি। শীত আসলেই মনে হয় যেন বসন্তের একটু আবাস পাওয়া যায়। কারণ শীতের সময় থেকে কয়েক পদের ফুল ফোটতে শুরু করে আর বসন্ত কালে ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে ওঠে। যাই হোক আপনার হলুদ কালার চন্দ্রমল্লিকা ফুল দেখতে দারুণ সুন্দর লাগছে। এই গাছগুলো নার্সারিতে দেখেছি কিন্তু কখনো লাগানো হয়নি। এটা ঠিক বলেছেন দিদি হাইব্রিড পাথরকুচি ফুলগুলি দেখে আমি পাঁকা মরিচ ভেবেছিলাম। এই ফুল কখনো দেখা হয়নি তাই ইউনিক লেগেছে। আপনার বাগানের সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 4 years ago 

সত্যিই তাই আপু,পাথরকুচি ফুলগুলি দেখতে আসলেই পাঁকা মরিচের মতো।আপনার অনুভূতি জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65898.43
ETH 1925.05
USDT 1.00
SBD 0.38