You are viewing a single comment's thread from:

RE: বলধা গার্ডেনে ঘোরাঘুরির অভিজ্ঞতা।

in আমার বাংলা ব্লগ4 years ago

ভাইয়া কিছু মনে করবেন না আমি তো বলদা গার্ডেনের নাম শুনে মনে করেছিলাম আপনি সেখানে প্রেম করতে গিয়েছেন হা হা হা। কারণ আমাদের এদিকে এর নাম বলদা গার্ডেনের পরিবর্তে এখন প্রেম গার্ডেন বলে। আমি অনেক আগে একবার গিয়ে বুকা হয়ে গিয়েছিলাম। যেদিকে তাকাই ডাবল ছাড়া সিঙ্গেল নেই। তবে এটা ঠিক বলেছেন এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে যা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে পুকুর। তবে এত সুন্দর পরিবেশেকে তারা দূষিত করে ফেলেছে। আমাদের এখান থেকে এই গার্ডেন খুব কাছে কিন্তু এই একটা সমস্যার জন্য সেখানে ঘুরতে যাওয়া হয়না। অনেক দিন পর আপনার পোস্টের মাধ্যমে এই গার্ডেনের সুন্দর কিছু দৃশ্য দেখে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া ঘোরাঘুরির অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66100.13
ETH 1933.47
USDT 1.00
SBD 0.38