You are viewing a single comment's thread from:

RE: কচুরমুখী দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা যেহেতু আপনার ঠান্ডা লেগেছে তারজন্য আদা,এলাচ, দারচিনি এগুলো মিলিয়ে কড়া করে এক কাপ চা ঘুমানোর আগে খেয়ে নেবেন। আশা করি অনেক ভালো লাগবে। আবহাওয়া পরিবর্তনের জন্য এমন হচ্ছে। দু'দিন আগে মাত্র আমার ছেলেও এই ঠান্ডা জ্বর থেকে সুস্থ হয়ে উঠলো।যাই হোক আপনার মতো আমার কাছেও কচুর মুখি দিয়ে বড় মাছ রান্না করে খেতে খুবই ভালো লাগে। কাতলা মাছ দিয়ে কখনো এই রেসিপি খাওয়া হয়নি। তাই এর স্বাদ বলতে পারছিনা।কিন্তু আপনি অসুস্থ শরীর নিয়ে এত কষ্ট করে যেহেতু রান্না করেছেন তার মানে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার রেসিপির কালারই তা বলে দিচ্ছে। কচুরমুখির আঠালো ভাবই তরকারির স্বাদ নিয়ে আসে। আপনার জন্য শুভকামনা রইল যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38