You are viewing a single comment's thread from:

RE: টিভি সিরিজ রিভিউ: ম্যানিফেস্ট - আপগ্রেড ( চতুর্দশ পর্ব -সিজন ১)

in আমার বাংলা ব্লগ4 years ago
আমার কাছে তো সবকিছু এলোমেলো লাগছে। প্রথমে ভাবি হয়তো সামনের পর্বে সব রহস্যের জট খুলবে কিন্তু এরপর পরের পর্ব পড়ে আরও সবকিছুই রহস্যময় হয়ে যায়।এই সিরিজ এত বড় যে মনে হচ্ছে পর্বগুলো শেষই হতে চায়না।এই প্লেনে কতজন যাত্রী ছিল দাদা। একেক পর্বে নতুন লোকের নাম জানতে পারছি।জ্যাক আবারো এক অদ্ভুত ছবি আঁকে যেখানে দেখা যাচ্ছে নেকড়েটা মেলিসার উপর ঝাঁপিয়ে পড়ছে। যেহেতু আমরা গত পর্বে দেখেছি জ্যাকের আঁকা সব ছবি সত্যি হয়ে যায় তাহলে তো মনে হচ্ছে মেলিসার কপালে এবার দুর্ভোগ আছে।দাদা আর দুটো পর্বের পর মাত্র সিজন ১ শেষ হবে তারপরও আরও তিনটি সিজন বাকি থাকবে নাকি? তাহলে তো এই সিজন শেষ করতে করতে আমাদের আর খুঁজে পাওয়া যাবে না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63050.40
ETH 1827.66
USDT 1.00
SBD 0.38