You are viewing a single comment's thread from:

RE: শ্রী কৃষ্ণের ছোটবেলার দৃশ্য অঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ4 years ago

ভোরবেলা ঘুম থেকে উঠলে মাথা ঠান্ডা থাকে আর যদি সারা রাত ভালো ঘুম হয় তাহলে মনও ভালো থাকে। ভোরবেলা আপনি শুয়ে শুয়ে দেয়ালে শ্রী-কৃষ্ণের ছবি দেখে ভাবতে ভাবতে খুব সুন্দর আর্ট করে নিয়েছেন। শ্রী কৃষ্ণের ছোটবেলার মাখন চুরি করে খাওয়ার দৃশ্যটা আমি টিভি সিরিয়ালে দেখেছিলাম। শ্রী কৃষ্ণ সম্পর্কে তেমন বেশি কিছু জানিনা তবে সিরিয়ালে এই কাহিনী দেখতে অনেক ভালো লেগেছিল। দাদা আপনার এই আর্টের মধ্যে সেই দৃশ্য খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ছোট বাচ্চাদের দেখলে এমনেতেই অনেক ভালো লাগে তার মধ্যে শ্রী কৃষ্ণের গায়ের রং নীল বলে আরো ভালো লাগে।দাদা মাঝে মাঝে জানার জন্য কৌতুহল জাগে শ্রী কৃষ্ণের গায়ের রং নীল কেন? বাঁশুরি এবং মাখনে ভর্তি হাড়ি দুটির কালার একদম সিরিয়ালে যেমন দেখেছি ঠিক ওরকম হয়েছে। দাদা আপনার এই ছবি আগের ছবির সাথে টানিয়ে রাখেন দেখতে ভালো লাগবে। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64203.10
ETH 1882.95
USDT 1.00
SBD 0.38