You are viewing a single comment's thread from:

RE: ভারতীয় ক্রাইস্যান্থেমাম ফুলের আলোকচিত্র

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা আমি মাইক্রোস্কোপে কৃষ্ণাচূড়া ও তেলাপোকা পরীক্ষা করেছিলাম কিন্তু ক্রাইস্যান্থেমাম ফুল দেখা হয়নি। আমি এই ফুল অনেক বার দেখেছি তবে এর নাম জানা ছিল না। আপনার পোস্টের মাধ্যমে এই সুন্দর ফুলের নাম জানতে পারলাম। ফুলটা দেখতে যেমন সুন্দর এর নামও তেমনি অনেক সুন্দর। দাদা একদম ঠিক বলেছেন ফুলগুলো খালি চোখে দেখলে সাধারণ লাগে কিন্তু মাইক্রোস্কোপে দেখলে ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্টগুলো খুবই সুন্দর লাগে। এই ফুল গুলো দেখতে অনেকটা সূর্যমূখি ফুলের মতো লাগে। আমিও শুধু হলুদ কালার ফুল দেখেছি। দাদা আপনার এই ফুল নিয়ে আলোচনা থেকে অনেক কিছু জানতে পারলাম। এই ফুলগুলো কোন ঋতুতে বেশি হয়, কোন জায়গায় লাগাতে হবে সবকিছু জানতে পারলাম। যদি কখনো এই ফুল লাগানো হয় তাহলে আপনার এই কথাগুলো অনেক কাজে লাগবে। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভারতীয় ক্রাইস্যান্থেমাম ফুলের আলোকচিত্র আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63761.21
ETH 1788.91
USDT 1.00
SBD 0.39