You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: মহাভারত মার্ডার্স- নকুল পর্ব এবং অনুশাসন পর্ব ( ৩য় & ৪র্থ পর্ব )

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা আমি যত আপনার রিভিউর কাহিনী পড়ছি তত মনে হচ্ছে রহস্য ও খুনের ঘটনা কেমন জানি মহাভারতের যুদ্ধের মতো ছড়িয়ে পড়েছে। একেকবার একেক জনকে খুনি মনে হচ্ছে। শুধু মনে হচ্ছে যত সামনের দিকে যাচ্ছি তত রহস্য গভীর হতে চলেছে আর আমার কাছে খুনি কে হতে পারে সেটা জানার আগ্রহ তত বেড়েই চলেছে। একের পর এক খুন হয়ে যাচ্ছে আবার সবার খুনের ধরণ একই কিন্তু এখনো কাউকে ধরতে পারেনি এটা সত্যিই হতাশা জনক। দাদা আপনার প্রথম পর্ব পড়েও আমি মুভিটি দেখিনি। কারণ আগে আগে দেখে নিলে রিভিউ পড়ার মজাটাই চলে যাবে। তার জন্য চিন্তা করেছি আপনার সম্পূর্ণ রিভিউ পড়ে তারপর অবশ্যই আমি এই মুভিটা দেখবো। দেখা যাক প্রিয়াঙ্কা এবং তার সহকর্মী বন্ধুরা মিলে সেই রহস্যের মায়াজাল ভেদ করে খুনিকে সামনে আনতে পারে কিনা। এর পরের পর্বে মনে হচ্ছে আমরা মুখোশ পরা সেই খুনিকে দেখতে পারবো। মহাভারত মার্ডার্স- নকুল পর্ব এবং অনুশাসন পর্ব ( ৩য় & ৪র্থ পর্ব ) শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63275.91
ETH 1838.64
USDT 1.00
SBD 0.38